ঢাকা বোর্ডে সেরা সেরা ১০ স্কুল

২০১৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় ঢাকা বোর্ডে এবার সেরা হয়েছে উত্তরা রাজউক মডেল স্কুল অ্যান্ড কলেজ। দ্বিতীয় মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ও তৃতীয় হয়েছে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ। 



এছাড়া চতুর্থ মাইলস্টোন স্কুল, পঞ্চম মতিঝিল মডেল স্কুল, ষষ্ঠ ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল, সপ্তম আদমজী ক্যান্টনম্যান্ট স্কুল, অষ্টম মতিঝিল গভর্নমেন্ট বয়েজ স্কুল, ৯ম ডেমরার শামসুল হক খান  হাইস্কুল এবং দশম স্থানে রয়েছে বিন্দুবাসিনী গর্ভনমেন্ট বয়েস স্কুল।



শনিবার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এবার গড় পাসের হার ৯১.৩৪ শতাংশ। এ বছর জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৪২ হাজার ২৭৬ জন।



সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সব বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে ফলাফলের কপি হস্তান্তর করেন।



ঢাকা বোর্ডে পাসের হার ৯৩.৯৪ শতাংশ, চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৯১.৪০ শতাংশ, সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার ৮৯.২৩ শতাংশ, বরিশাল শিক্ষাবোর্ডে পাসের হার ৯০.৬৬ শতাংশ, কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৮৯.৯২ শতাংশ, দিনাজপুর বোর্ডে পাসের হার ৯৩.২৬ শতাংশ, যশোর বোর্ডে পাসের হার ৯২.১৯ শতাংশ এবং রাজশাহী বোর্ডে পাসের হার ৯৬.৩৪ শতাংশ।



এছাড়া কারিগরি বোর্ডে পাসের হার ৮১.৯৭ শতাংশ, মাদ্রাসাবোর্ডে পাসের হার ৮৯.২৫ শতাংশ এবং ডিআইবিএস-এ পাসের হার ৯২.৬৭ শতাংশ। 



শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৫ হাজার ৯২টি।



এবছর এসএসসি, দাখিল ও কারিগরি শিক্ষাবোর্ডে ১৪ লাখ ২৬ হাজার ৯২৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৩ লাখ ৩৩১ জন। 



৬ লাখ ৭৯ হাজার ৯৬১ জন ছেলে পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাসের হার ৯১.৮৪ শতাংশ।



এছাড়া ৬ লাখ ৩৬ হাজার ৩৭০ জন মেয়ে পরীক্ষায় অংশ নিয়ে পাস করে ৯০.৮১ শতাংশ।


 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার