বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় আহত ১৫

FB_IMG_1472893597333আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহি বাস ও কন্টেইনার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার দুপুর সোয়া দুইটার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আলীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদেরকে মাধাবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী মিতালী পরিবহনের একটি যাত্রীবাহির বাসের সঙ্গে ঢাকা-সিলেট মহাসড়কের আলীনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা সিলটগামী অপর একটি কইন্টেইনার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের অন্তত ১৫ যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে আমাদের কে  জানান, দুর্ঘটনা কবলিত দুটি যানবাহন উদ্ধারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

ঢাকায় বৃষ্টি-বজ্রপাত

টিএসসিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের হাতে আটক ২

৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী

‘দুটি কারণে’ শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন: জামায়াত

ধোঁয়াচ্ছন্ন মেট্রো স্টেশন, আতঙ্কে যাত্রীদের ছোটাছুটি

বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৫৩১ মামলা, শীর্ষে ওয়ারী

ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী গঠন

শুরু হলো জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২৬০