বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী সভা অনুষ্ঠিত

Nasirnagar Picture(S)-1আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ শিক্ষা মন্ত্রনালয়ের আহবানে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আজ শনিবার জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী সচেতনা সৃষ্টি ও বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।“সন্ত্রাস নয় শান্তি চাই,শঙ্কামুক্ত জীবন চাই” এই শ্লোগানকে সামনে রেখে সিংহগ্রাম বিজয়লক্ষী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে জঙ্গীবাদ ও সন্ত্রাস প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিজয়লক্ষী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পৃথ্বিশ রঞ্জন পোদ্দারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন দাতা সদস্য হরেন্দ্র সাহাজী,ইউপি সদস্য বীরেশ্বর সরকার,জিয়াউর রহমান,সাবেক মেম্বার বাশি বিশ্বাস। এদিকে গোর্কণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজের উদ্যোগে জঙ্গীবাদ ও সন্ত্রাস প্রতিরোধে আলোচনা সভার আয়োজন করা হয়। স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাসান খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,ইউপি চেয়ারম্যান সৈয়দ নওশাদ উল্লাহ,ব্রিিেনয়া ইউনিভারসিটির চেয়ারম্যান সৈয়দ মোঃ এহসান, স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জীব দেব, সাবেক পরিচালনা কমিটির সদস্য মাহবুবুর রহমান,নাছির আহমেদ,আবুল কাসেম,রুবিনা আক্তার, ব্যাংকার সৈয়দ সালাউদ্দিন মুকুল,হুমায়ুন রেজা চৌধুরী,বকুল চৌধুরী ও শিক্ষার্থী কাজী তানিয়া আকতার প্রমূখ। এছাড়াও
নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়, কুন্ডা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এ আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,শিক্ষক,অভিভাবকসহ এলাকার বিশিষ্টবর্গ অংশ গ্রহন করেন। সভায় বক্তারা জঙ্গীবাদী আক্রমন থেকে দেশকে রক্ষার জন্য সকল শিক্ষক-ছাত্র ও জনগণকে সজাগ থাকার আহ্বান জানান।

 

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত