বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাপ বাড়াল বেজিং, তিব্বতে মোতায়েন যুদ্ধবিমান

 
আন্তর্জাতিক ডেস্ক :প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিন সফরের ঠিক আগেই অরুণাচল প্রদেশ সংলগ্ন তিব্বত ভূখণ্ডে যুদ্ধবিমান মোতায়েন করে কূটনৈতিক চাপ বাড়াল বেজিং৷ শুক্রবার টুইটার এবং চিনের দু’টি প্রতিরক্ষা ওয়েবসাইটে চিনের সর্বাধুনিক স্টিলথ ফাইটার ‘জে টোয়েন্টি’ যুদ্ধবিমান মোতায়েনের ছবি প্রকাশিত হয়েছে৷ তিব্বত ভূখণ্ডের দায়োচেং ইয়াডিং বিমানবন্দরে মোতায়েন হয়েছে এই বিমান৷ এই ছবি প্রকাশের পর নড়েচড়ে বসেছে নয়াদিল্লি৷ কারণ শুক্রবারই ভিয়েতনাম রওনা হয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী৷

j-20_web

আজ, শনিবার দুই দেশের যৌথ প্রতিরক্ষা বোঝাপড়ায় মোদির বক্তৃতা অন্যতম গুরুত্ব পেতে চলেছে মিসাইল৷ আপাত আলোচনা অনুযায়ী ভারতের ব্রহ্মস মিসাইল কিনতে অত্যন্ত আগ্রহী ভিয়েতনাম৷ আর সেটাই চিনের অন্যতম মাথাব্যথার কারণ৷ ভৌগোলিক অবস্থানগত কারণে বরাবরই ভিয়েতনামের পররাষ্ট্র এবং প্রতিরক্ষানীতি চাপে রাখে বেজিংকে৷ ফলে নয়াদিল্লির সঙ্গে ভিয়েতনামের সখ্যতাকে ভাল চোখে দেখছে না চিন৷ ভিয়েতনামের পরই চিনে পৌঁছবেন মোদি৷ কূটনৈতিক মহলের ব্যাখ্যা, তিব্বত ভূখণ্ডে শুধুমাত্র ভিয়েতনামের কারণেই স্টিলথ ফাইটার জে টোয়েন্টি যুদ্ধবিমান মোতায়েন করেনি চিন৷ দিনকয়েক আগেই হিমালয়ের গুরুত্বপূর্ণ জায়গায় ভারতের তরফে সুপারসোনিক ব্রহ্মস মোতায়েন ঘিরে তীব্র অসন্তোষ জানিয়েছে বেজিং৷ চিনের অসন্তোষকে গুরুত্ব না দিয়ে ভারতীয় সেনাবাহিনীর তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, এক্ষেত্রে চিনের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই৷

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত