বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ফাইনালে’ মুখোমুখি বাংলাদেশ-তাইপে

 
স্পোর্টস ডেস্ক :এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের অলিখিত ‘ফাইনালে’ বাংলাদেশের মুখোমুখি হচ্ছে চীনা তাইপে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে শনিবার সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি দেখাবে বিটিভি ওয়ার্ল্ড।বাছাইপর্বের ‘সি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। এই গ্রুপ থেকে মাত্র একটি দল মূলপর্বের টিকিট পাবে। আর সেটা একমাত্র গ্রুপ চ্যাম্পিয়ন দল। তাই ম্যাচটি উভয় দলের জন্য অলিখিত ফাইনালে রূপ নিয়েছে। এই ম্যাচে যে দল জিতবে, তারা মূলপর্বের টিকিট অনেকটাই নিশ্চিত করে ফেলবে।

bd_49420

এই গ্রুপে বাংলাদেশের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ ইরানকে ৩-০ গোলে, এরপর সিঙ্গাপুরকে ৫-০ গোলে। আর বুধবার কিরগিজস্তানকে ১০-০ গোলে হারায় বাংলার মেয়েরা। তিন ম্যাচে পূর্ণ ১০ পয়েন্ট ও +১৮ গোল গড় নিয়েও পয়েন্ট টেবিলের শীর্ষে নেই বাংলাদেশ।

পূর্ণ ৯ পয়েন্ট ও +২০ গোল গড় নিয়ে শীর্ষ স্থানটি দখলে রেখেছে চাইনিজ তাইপে। এটা সহজেই অনুমেয় যে ইরানের চেয়ে এবার তাইপে বেশ শক্তিশালী। তাই বাংলাদেশের সবচেয়ে কঠিন প্রতিপক্ষের নাম চাইনিজ তাইপে।

আজকের ম্যাচটি জেতার জন্যই মাঠে নামবে বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ দলের কোচ গোলাম রাব্বানী ছোটন, ‘আমরা কখনো ড্রয়ের মানসিকতা নিয়ে মাঠে যাইনি। সেটি যে দলই হোক। কেননা এখানে প্রতিটি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং মেয়েরা ম্যাচ বাই ম্যাচ উন্নতি করেছে। আমরা চাইনিজ তাইপের বিপক্ষে জয়ের জন্য নিজেদের শতভাগ দিয়ে চেষ্টা করব এবং জয় নিয়েই মাঠ ছাড়ব ইনশাল্লাহ।’

সবমিলিয়ে আজকের ম্যাচটি যে কতটা জমজমাট হবে সেটি আগ থেকেই টের পাচ্ছে বাংলাদেশের ফুটবল ভক্তরা। তবে লাল-সবুজের জার্সিধারি কি পারবে কাঙ্ক্ষিত জয় চিনিয়ে আনতে? উত্তরের জন্য অপেক্ষায় থাকতে হবে আরও কিছুক্ষণ।

বাংলাদেশের ম্যাচের আগে সকাল ১১টায় ইরানের প্রতিপক্ষ সিঙ্গাপুর। আর বিকেল ৩টায় আরব আমিরাত খেলবে কিরগিজস্তানের বিপক্ষে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত