,

ব্যাটিং পরামর্শকের দায়িত্ব পেলেন সামারাবিরা

Samaraweeraস্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব পেয়েছেন থিলান সামারাবিরা। শ্রীলঙ্কার সাবেক এই ব্যাটসম্যানের পারফরম্যান্স দেখে তাকে দীর্ঘমেয়াদে রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

শুক্রবার সকালে সিঙ্গাপুর থেকে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সামারাবিরাকে নিয়োগ দেওয়ার খবর জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান।

অফ স্পিনিং অলরাউন্ডার হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছিলেন সামারাবিরা। টেস্ট অভিষেকে ৮ নম্বরে নেমে সেঞ্চুরির পর আস্তে আস্তে ঘুরে যায় ক্যারিয়ারের মোড়। হয়ে ওঠেন পুরোদস্তুর ব্যাটসম্যান। টেস্টে ছিলেন লঙ্কান মিডল অর্ডারের অন্যতম ভরসা।

সামারাবিরা ৮১ টেস্টে ১৪ শতকে ৫ হাজার ৪৬২ রান করেছেন ৪৮.৭৬ গড়ে। পরিচিতি ছিল তার দারুণ টেস্ট টেম্পারমেন্ট ও হার না মানা মানসিকতার জন্য। ওয়ানডে খেলেছেন ৫৩টি।

২০১৩ সালে বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে শ্রীলঙ্কা দল থেকে বাদ পড়ার পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান সামারাবিরা। এরপর আরও অনেক সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটারের মতো থিতু হন অস্ট্রেলিয়ায়। আপাতত থাকছেন মেলবোর্নে।

কোচিং ক্যারিয়ারের শুরুও অস্ট্রেলিয়াতেই। গত জুন থেকে অগাস্ট পর্যন্ত ব্যাটিং পরামর্শকের কাজ করেছেন ব্রিসবেনে অস্ট্রেলিয়ার ন্যাশনাল ক্রিকেট সেন্টারে। শ্রীলঙ্কা সফরের আগে কাজ করেছেন অস্ট্রেলিয়া জাতীয় দলের সঙ্গেও। ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেছেন অস্ট্রেলিয়া ‘এ’ ও অনূর্ধ্ব-১৯ দলেও।

বাংলাদেশের দায়িত্ব পাওয়ায় বড় ভূমিকা থাকতে পারে চন্দিকা হাথুরুসিংহেরও। বাংলাদেশের প্রধান কোচের ঘনিষ্ঠ বন্ধু সামারাবিরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে