বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিপাইনে নাইট মার্কেটে বিস্ফোরণে নিহত ১০, আহত ৬০

Deadly-blast-strikes-market-in-Philippines-Davao-city (1)দক্ষিণ ফিলিপাইনের দাভাও শহরে এক নাইট মার্কেটে বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও ৬০ জন। শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে দশটার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। – আল জাজিরা, স্পুটনিক নিউজ।
সিএনএন ফিলিপাইনের খবরে বলা হয়, কি ধরণের যন্ত্রের বিস্ফোরণ ঘটানো হয়েছে তা নির্দিষ্ট করা যায়নি। বিস্ফোরণের পেছনে কারণ কি তাও এখনও জানা যায়নি।
দাভাও শহরে ফিলিপাইনের প্রেসিডেন্ট রুদ্রিগো দুতের্তের বাসা। বিস্ফোরণের সময় তিনি এ এলাকায় ছিলেন বলে জানা যায়।
রুদ্রিগোর ছেলে শহরের ভাইস মেয়র পাওলো দুতের্তে রয়টার্সকে জানিয়েছেন, বিস্ফোরণের সময় তার বাবা শহরে ছিলেন। তবে তিনি নিরাপদ রয়েছেন।
পুলিশ একে একটি উন্নত বিস্ফোরক যন্ত্র বলে সন্দেহ করছে। বিস্ফোরণের পেছনে কারণ কি সরকারিভাবে তা নিশ্চিত করা হয়নি।
সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে ছুঁটে আসছে। ঘটনার পর মানুষজনকে বাসাবাড়িতে অবস্থান করার নির্দেশ দেয়া হয়েছে। এ এলাকার অতিরিক্ত বারগুলো বন্ধ করে দেয়া হয়েছে।
প্রেসিডেন্টের মুখপাত্র জানান, শুক্রবার দাভাও শহরের খোলা বাজারে এ হামলার ঘটনা ঘটেছে। রাজধানী ম্যানিলা থেকে ৯৬০ কিলোমিটার দক্ষিণে এর অবস্থান। আশপাশের মানুষ জানিয়েছেন বিস্ফোরণে বিকট শব্দ শোনা গিয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ