বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুখ খুললেন বাবরী মসজিদ মামলার বাদী

800C450আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দির নির্মাণের ঘোষণা দেয়ায় সাধু-সন্তদের ওপর তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন বাবরী মসজিদ মামলার প্রধান বাদী হাশিম আনসারী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘কেউ যেন আইনকে বিদ্রূপ না করে, তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে।’

হাশিম আনসারী বলেছেন, ‘মসজিদকে তো ধ্বংস করে দেয়া হয়েছে। কিন্তু এবার যদি মন্দির তৈরি করার চেষ্টা করা হয় তাহলে মন্দিরও তৈরি হয়ে যাবে। কিন্তু দেশ বিধ্বস্ত এবং ধ্বংস হয়ে যাবে।’

শনিবার সাধু-সন্তদের একটি দল উজ্জয়নীতে অখিল ভারতীয় সাধু সম্মেলন এবং ধর্ম সংসদে ঘোষণা করেছেন, আগামী ৯ নভেম্বর থেকে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ শুরু হবে। সাধুদের দাবি, ‘রাম মন্দির নির্মাণের সঙ্গে কেন্দ্রীয় মোদি সরকারের কোনো সম্পর্ক নেই। মানুষের সহযোগিতাতেই মন্দির নির্মাণ করা হবে।’

ধর্ম সংসদের ওই সভায় সাধু-সন্তদের মধ্যে সাধু আত্মানন্দ, শাশ্বতানন্দ, নরেন্দ্রানন্দ, সুদর্শন মহারাজ, শ্রীমহন্ত অবধ কিশোর দাস, চন্দ্রদেব দাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উত্তর প্রদেশের বিজেপি প্রেসিডেন্ট কেশব প্রসাদ মৌর্য সাধু-সন্তদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, আমরা সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানাই, কিন্তু সাধুদেরও শ্রদ্ধা করি। তিনি বলেন, ‘আমি চাই আজই নির্মাণ কাজ শুরু হোক। কিন্তু সুপ্রিম কোর্টে বিষয়টি বিচারাধীন রয়েছে। সেখান থেকে সিদ্ধান্ত এলে তখন নির্মাণ করা হবে। যদিও সাধুরা যা বলেছেন, আমরা তাকে সম্মান জানাই।’

গত ৫ মে বৃহস্পতিবার সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় রাম মন্দির নির্মাণ প্রসঙ্গ তুলে ধরেন বিজেপি সংসদ সদস্য সুব্রমনিয়াম স্বামী। তিনি সুপ্রিম কোর্টে দৈনিক এ সংক্রান্ত মামলার শুনানির দাবিতে জোরালো সাফাই দেন। এ নিয়ে সরকারের বিবৃতিও দাবি করেন তিনি।

উত্তর প্রদেশে আসন্ন নির্বাচনের মুখে হিন্দুত্ববাদীদের মুখে রাম মন্দির নির্মাণের জিগির তোলা আসলে বিজেপি’র পক্ষে হাওয়া তুলে নির্বাচনি বৈতরণী পার হওয়ার কৌশল বলে মনে করছেন বিশ্লেষকরা।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ