,

আশুগঞ্জে ১০ কিলোমিটার জুড়ে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

DSC05609আশুগঞ্জ প্রতিনিধি॥ দেশব্যাপী জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১০ কিলোমিটার জুড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিভিন্ন কাওমী মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ রেলগেইট এলাকা থেকে শুরু হয়ে খড়িয়ালা পর্যন্ত উপজেলার ১৫টি কাওমী মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকরা হাতে হাত ধরে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ মানববন্ধন রচনা করে।
মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে আশুগঞ্জ বাজার মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি ওবাইদুল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মোঃ আনিছুর রহমান, মুফতি আব্দুর রহমান, মুফতি আবুল বাসার, মাওলানা হোসাইন আহমেদ যুক্তিশাহী, মাওলানা মোজাহিদুল ইসলাম, মাওলানা আবু বক্কর, আজিজুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামে জঙ্গীবাদের কোন ঠাই নাই। দেশে সবগুলো কাওমী মাদ্রাসা আল্লাহর ও রাসুলের তরিকা অনুযায়ী চলে। তাই কাওমী মাদ্রাসা জঙ্গীবাদকে সমর্থন করে না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে