,

আরও দুটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র বানাবে ইরান

 

আন্তর্জাতিক ডেস্ক :ইরান রাশিয়ার সহযোগিতায় নতুন দু’টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে। বুধবার তেহরানের অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশনের প্রধান একথা জানান। আলী আকবর সালেহির বরাত দিয়ে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানায়, ‘বুশেরে নতুন দু’টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু করা হবে। এটির নির্মাণ কাজ শেষ করতে ১০ বছর সময় লাগবে।’

iran_49233

সালেহি বলেন, ‘এ দু’টি পারমানবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হলে আমরা প্রতি বছর দুই কোটি ২০ লাখ ব্যারেল জ্বালানি তেল সাশ্রয় করতে পারবো।’ তিনি আরো জানান, এ প্রকল্প বাস্তবায়নে প্রায় এক হাজার কোটি ডলার ব্যয় হবে। তিনি ইরানের ভাইস প্রেসিডেন্টেরও দায়িত্বে রয়েছেন।

সালেহি জানান, বিদ্যুৎকেন্দ্র দু’টি নির্মাণের জন্য রাশিয়ার সহযোগিতা নেয়া হচ্ছে। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলা হয়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে