,

কলম্বিয়ায় গণভোট ২ অক্টোবর

 
আন্তর্জাতিক ডেস্ক :কলম্বিয়ায় ফার্ক বিদ্রোহীদের সঙ্গে সরকারের শান্তি চুক্তির ওপর ২ অক্টোবর গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশটিতে অর্ধশতাব্দী ধরে বিদ্রোহী ও সরকারী বাহিনীর মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাত বন্ধের জন্যই এই গণভোট।

inter_49235

দেশটির প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্টোস বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে বলেন, ‘এটা আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে। রক্তক্ষয়ী অধ্যায়কে পেছনে ফেলে সংঘাত নিরসনের মাধ্যমে আমাদের সন্তান, ভবিষ্যত প্রজন্ম ও সকলের জন্য একটি নিরাপদ, সুরক্ষিত, বৈষম্যমুক্ত ও শিক্ষিত দেশ গড়ে তোলার এটি এক ঐতিহাসিক সুযোগ।’

উল্লেখ্য, ফার্ক গেরিলাদের সঙ্গে কলম্বিয়ার সরকার দীর্ঘ দিন ধরে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করে আসছিল। বুধবার কিউবার হাভানায় কলম্বিয়া সরকার ও বামপন্থী ফার্ক বিদ্রোহীদের মধ্যে সম্পাদিত এক চুক্তির মাধ্যমে পঞ্চাশ বছরের গৃহযুদ্ধের অবসান হয়েছে দেশটিতে।

চুক্তির মাধ্যমে সরকারের কাছে অস্ত্র সমর্পণ করতে সম্মত হয়েছে ফার্ক বিদ্রোহীরা। এর ফলে চার বছরের দীর্ঘ আলোচনাটি সাফল্যের মুখ দেখলো। প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস চুক্তিটি অনুমোদনের জন্য এরই মধ্য দেশটির কংগ্রেসের কাছে এক বার্তা প্রেরণ করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে