বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ২ মন্ত্রীকে নৃশংসভাবে খুন করলেন কিম

KIMআন্তর্জাতিক ডেস্ক: আবারও আলোচনায় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ক্রোধ, উত্তেজনা আর খামখেয়ালির নতুন উদাহরণ তৈরি করলেন উত্তর কোরিয়ার এই স্বৈরশাসক। তাই ‘বেয়াদবি’র অভিযোগে এবার অ্যান্টি এয়ারক্র্যাফট গানের ডগায় হাত-পা বেঁধে দুই মন্ত্রীকে উড়িয়ে দেওয়ার হুকুম দিলেন তিনি। যেই হুকুম সেই কাজ হলো।

একদা তার দুই অনুগামীর দেহ ছিন্নভিন্ন করে দিলেন ৩৪ বছরের কিম। তাদের অপরাধ, তারা কোন একটি বৈঠকে কমিউনিস্ট একনায়ক তথা উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে ঠিকঠাক অভিবাদন জানাননি এবং ‘যথেষ্ট সম্মান ও আনুগত্য’ দেখাননি। ‘সন্তোষজনক আনুগত্য’ না দেখানোয় দুই মন্ত্রীই ‘বিদ্রোহী ও বিশ্বাসঘাতক’ বলে সন্দেহ দেখা দেয় কিমের মনে। তাই ঝুঁকি না নিয়ে ফায়ারিং স্কোয়াডে পাঠানো হয় দুই বৃদ্ধ মন্ত্রীকে।

তবে মৃত্যুদণ্ডের কায়দাটা একটু অভিনব করা হলো। বিমান বিধ্বংসী বন্দুক বা অ্যান্টি এয়ারক্র্যাফট গানের সামনে রেখে টুকরো টুকরো করে দেওয়া হল একদা বিশ্বস্ত’ দুই কমরেডকে। ২০১১ সালে বাবা কিম জং ইলের মৃত্যুর পর নিজের হাতে দেশের শাসন ক্ষমতা হাতে তুলে নেন উত্তর কোরিয়ার কিম জং উন। সাম্প্রতিক অতীতে পরিবারের সদস্যদের ঘনিষ্ঠ অনুগামীদের নৃশংসভাবে হত্যা করে খবরের শিরোনামে আসেন প্রবল বিতর্কিত এই রাষ্ট্রনায়ক। একের পর এক পরমাণু পরীক্ষা, হাইড্রোজেন বোমার পরীক্ষা ও দূরপাল্লার মিসাইল পরীক্ষা চালিয়ে তিনি দুনিয়ার কাছে মূর্তিমান আতঙ্ক। আমেরিকা, জাপান, দক্ষিণ কোরিয়াকে পরমাণু হামলা চালিয়ে গুঁড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন কিম। সূত্র: সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ