বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট মিচেল তেমার

JP-BRAZILআন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের সিনেট প্রেসিডেন্ট দিলমা রৌসেফকে স্থায়ীভাবে সরিয়ে দেওয়ার পর দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন অস্থায়ী প্রেসিডেন্ট মিচেল তেমের। আগামী ২০১৯ সালের জানুযায়রি পর্যন্ত তিনি এই পদে থেকে দায়িত্ব পালনের সুযোগ পাবেন।

বিবিসি জানায়, প্রেসিডেন্ট রৌসেফের অপসারণের জন্য সিনেটে দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন ছিল। বুধবার ভোটাভুটিতে ২০ জন সিনেটর প্রেসিডেন্ট রৌসেফের পক্ষে এবং ৬১ জন বিপক্ষে ভোট দেয়। আর এতে বিদায় নিশ্চিত হয় ব্রাজিলের প্রথম নারী প্রেসিডেন্টের। একই সঙ্গে দেশটিতে বামপন্থি ওয়ার্কার্স পার্টির টানা ১৩ বছরের শাসনের অবসান হয়।

চলতি বছরের মে মাসে রৌসেফ বরখাস্ত হওয়ার পর থেকে অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করে আসছিলেন রৌসেফ সরকারের সাবেক ভাইস প্রেসিডেন্ট তেমের।

শপথ নেওয়ার পর টেলিভিশনে সম্প্রচারিত জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে অর্থনীতি পুনরুদ্ধার ও ১১ শতাংশ বেকারত্ব মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে তাকে সমর্থন দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে ক্ষমতায় তার উপস্থিতি নতুন যুগের সৃষ্টি করবে বলেও তিনি উল্লেখ করেন।

রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোব্রাসের ঘুষ কেলেঙ্কারি অভিযোগ উঠার পর লাখ লাখ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করে, তারা রৌসেফের পদত্যাগ দাবি করে। ওই কেলেঙ্কারি সঙ্গে রৌসেফের কোনো সংস্পর্শ না থাকলেও তার জোট সরকারের শরিক অনেক নেতা এবং ব্রাজিলের ব্যবসায়ী নেতাদের অনেকেই জড়িত আছেন বলে প্রমাণ পাওয়া যায়।

পেট্রোব্রাসের তদন্তে শরিক দলীয় অনেক নেতা ও কংগ্রেস সদস্য গ্রেফতার হওয়ার পর একসময় প্রেসিডেন্ট রৌসেফের বিরুদ্ধে বাজেট ঘাটতি কমিয়ে দেখানোর অভিযোগ ওঠে। বলা হয়, ২০১৮-র নির্বাচনে সুবিধা পেতেই এমনটি করেছেন তিনি। এই অভিযোগেই অভিশংসনে কংগ্রেসের ভোটে বরখাস্ত হন তিনি। এরপর তিনমাস শুনানি শেষে স্থায়ীভাবে প্রেসিডেন্ট পদ থেকে অপসারিত হন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ