নাসিরনগরে কওমী মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন
আকতার হোসেন ভুইয়া ॥ “আমরা সন্ত্রাস চাই না জঙ্গীবাদ চাই না ,জঙ্গীবাদমুক্ত বাংলাদেশ চাই” এ শ্লোগানকে সামনে রেখে কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ডের আহবানে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কওমী মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন কর্মসূচী পালন করেছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে উপজেলা পরিষদ চত্বরে সামনের সড়ক থেকে সদরের প্রধান প্রধান সড়কে কয়েক হাজার ছাত্র-শিক্ষক ঘন্ট্যাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন চলাকালে ভূবন ইসলামিয়া আনোয়ারুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সামসুদ্দিনএর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা ইসলাম উদ্দিন ফারুকী, মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা ফায়েজ ইকরামুল, মাওলানা মুখলেছুর রহমান, মাওলানা হাসিবুল হাসান, মাওলানা হাফিজ হোসাইন, মাওলানা মুফতি মাজহারুল হক কাসেমী মাওলানা নাসিরউদ্দিন, মাওলানা সাজিদুল ইসলাম প্রমূখ। মানববন্ধনে বক্তারা কওমী মাদ্রাসার সাথে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিন্দুমাত্র সর্ম্পক নেই। ইসলামে কখনই সন্ত্রাস ও জঙ্গীবাদকে সমর্থন করে না। ধর্মের নাম ব্যবহার করে কিছু লোক এসব অমানবিক কর্মকান্ড করছে। তাই সবাকেই সচেতন থেকে জঙ্গীবাদের আক্রমন থেকে দেশকে রক্ষার জন্য সকল শিক্ষক-ছাত্র ও জনগণকে সজাগ দৃষ্টি রাখতে আহ্বান জানান।











