বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ফিরে পেলেন স্টেইন

1472705542স্পোর্টস ডেস্ক : টেস্ট বোলিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি নিয়ে যেন মিউজিক্যাল চেয়ার খেলাই চলছিল জেমস অ্যান্ডারসন, ইয়াসির শাহ, রবিচন্দ্রন অশ্বিনদের মধ্যে। গত ডিসেম্বরের পর থেকে বেশ কয়েকবার হাতবদল হয়েছে বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান। তবে যাঁর ইনজুরির কারণে অ্যান্ডারসন-অশ্বিনরা শীর্ষে ওঠার সুযোগ পেয়েছিলেন, সেই ডেল স্টেইন আবার ফিরেছেন দাপুটে ভঙ্গিতে। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ১০ উইকেট নিয়ে আবারও র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছেন এই প্রোটিয়া পেসার।

টেস্ট বোলিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা প্রায় দুই বছর ধরে নিজের দখলে রেখেছিলেন ডেল স্টেইন। কিন্তু গত বছরের ডিসেম্বরে কাঁধের ইনজুরির কারণে ছিটকে গিয়েছিলেন মাঠের বাইরে। ২০১৫-১৬ মৌসুমে দক্ষিণ আফ্রিকার আটটি টেস্টের ছয়টিতেই খেলতে পারেননি স্টেইন। ফলে হারাতে হয়েছিল শীর্ষস্থানটা। স্টেইনের অনুপস্থিতিতে শীর্ষে চলে গিয়েছিলেন ইংলিশ পেসার অ্যান্ডারসন। এরপর অল্প সময়ের জন্য ইয়াসির ও অশ্বিনও পরেছিলেন টেস্টের সেরা বোলারের মুকুট। কিন্তু স্টেইনের দুর্দান্ত প্রত্যাবর্তনে আবার ম্লান হয়ে গেছেন অ্যান্ডারসন-অশ্বিনরা।

৮৭৮ রেটিং নিয়ে শীর্ষে আছেন স্টেইন। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন অ্যান্ডারসন ও অশ্বিন। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ভালো বোলিং করে শীর্ষস্থান দখল করা ইয়াসির শাহ চলে গেছেন ছয় নম্বরে। চতুর্থ ও পঞ্চম স্থান আছে স্টুয়ার্ট ব্রড ও রঙ্গনা হেরাথের দখলে।

দলগত র‍্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে দক্ষিণ আফ্রিকার। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে সাত থেকে পাঁচে উঠে এসেছে প্রোটিয়ারা।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ