,

সরাইলে ক্বওমী মাদরাসা সমূহের সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী ২ কিলোমিটার মানববন্ধন

Sarail Pic(Terorism) 01.09 (1)সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলে ক্বওমী মাদরাসা সমূহের উদ্যোগে সাম্প্রতিক সময়ে দেশে সন্ত্রাস জঙ্গীবাদী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সরাইল উপজেলা পরিষদ থেকে ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড মোড় পর্যন্ত ২ কিলোমিটার সড়কে ছিল মানববন্ধন। সরজমিনে দেখা যায়, উপজেলার ৪০টি ক্বওমী মাদরাসার শিক্ষক ও ছাত্ররা সকাল সাড়ে ৯টা থেকে জঙ্গীবাদ বিরোধী শ্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে সরাইল সদরের জড়ো হতে থাকেন। এক সময় সড়কের পাশে তারা হাতে হাত মিলিয়ে দাঁড়ায়। শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত হয়ে যায় সড়ক। মানববন্ধন থেকে মাদরাসার নেতৃবৃন্দ বর্তমান সময়ে সন্ত্রাসী ও জঙ্গীবাদী কর্মকান্ডের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারিদের আইনের আওতায় এনে সরকারের কাছে বিচারের দাবী জানান। পরে তারা উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে পথ সভায় মিলিত হন। শাহবাজপুর মাদরাসার মুহতামিম মাও: আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- মাও: জহিরুল ইসলাম, মাও: যুবাইর আহমদ, মাও: আবু তাহের, মাও: আতাউল্লাহ, মাও: জহিরুল ইসলাম, মাও: আতিকুল্লাহ, মাও: মিজানুর রহমান, মাও: আজিজুল ইসলাম জালালী, মাও: মারুফ খান, মাও: আবুল কাশেম হাসেমী, মাও: আবদুল কুদ্দুছ, মাও: আবু সায়েদ ও মাও: আইয়ুব আলী প্রমূখ। বর্তমান সরকারের মন্ত্রীরা এমনকি প্রধানমন্ত্রী নিজে বলেছেন দেশের ক্বওমী মাদরাসা গুলোতে কোন জঙ্গী নেই। সরকার বাহাদূরকে ধন্যবাদ জানিয়ে তারা বলেন, স্বাধীন দেশে কোন সন্ত্রাসী ও জঙ্গীবাদী কার্যক্রম বরদাস্ত করা হবে না। ইসলাম এমন নেক্কারজনক কর্মকান্ডের মাধ্যমে মানুষ হত্যাকে কখনো সমর্থন করে না। ক্বওমী মাদরাসা গুলোতে কোন সময় জঙ্গী ছিল না। এখনও নেই। ভবিষ্যতেও থাকবে না। থাকতে পারে না।

 

 

 

 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে