,

ফ্রান্সের নগ্ন মূর্তি নিয়ে চলছে বিতর্ক

 
আন্তর্জাতিক ডেস্ক: বুরকিনি বিতর্কে ফ্রান্সের স্বাধীনতার প্রতীক নগ্ন বক্ষা ম্যারিয়ানকে টেনে এনে রাজনৈতিক প্রতিদ্বন্দী এবং ঐতিহাসিকদের সমালোচনার মুখে পড়েছেন প্রধানমন্ত্রী মানুয়েল ভাল্‌স।

sujayet_775520789534be363611695.73514079_xlarge

মুসলমান নারীদের স্নানের পোশাক বুরকিনি নিয়ে তীব্র বিতর্কের মধ্যেই সম্প্রতি তিনি মন্তব্য করেছেন, ”তার বক্ষ খোলা কারণ তিনি সারা জাতিকে স্তণ্য দান করছেন। তিনি কোন পর্দা করছেন না কারণ তিনি মুক্ত।”

আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে তার এই মন্তব্য বিরোধীপক্ষের তরফে সমালোচনার সুযোগ তৈরি করে দিয়েছে। একজন ইতিহাসবিদ মন্তব্য করেন, ম্যারিয়ানকে ফেমিনিজম বা নারীবাদের প্রতীক হিসেবে বর্ণনা করা মি. ভালসের জন্য মূঢ়তার কাজ হয়েছে।

ফরাসী বিপ্লবের ওপর একজন বিশেষজ্ঞ মাথিল্ডা লেঘে বলেন, ম্যারিয়ান হচ্ছে একটি রূপকল্প এবং তার নগ্ন বক্ষ একটি শৈল্পিক প্রকাশ মাত্র। এর সঙ্গে নারীবাদের কোন সম্পর্ক নেই। মাথিল্ডা লেঘে বলেন, ম্যারিয়ানকে নিয়ে যার আঁকা ছবি ‘লিবার্তে’ সবচেয়ে পরিচিত সেই ডেলাক্রোয়া নিজে প্রজাতন্ত্রবাদে বিশ্বাসী ছিলেন না।

এক টুইট বার্তায় থিল্ডা লেঘে মন্তব্য করেন, ম্যারিয়ানকে নিয়ে যার আঁকা ছবি ‘লিবার্তে’ সবচেয়ে পরিচিত সেই ডেলাক্রোয়া নিজে প্রজাতন্ত্রবাদে বিশ্বাসী ছিলেন না।
গত জুলাই মাসে ফ্রান্সের শহর নীসে জঙ্গী আক্রমণের পর থেকে মুসলমান নারীদের পুরো দেহ ঢাকা স্নানের পোশাক বুরকিনি নিষিদ্ধ করা নিয়ে বিতর্ক ফরাসী রাজনীতিকে আচ্ছন্ন করে রেখেছে।আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযান ইতোমধ্যেই শুরু হয়েছে। এই নির্বাচনে একজন রিপাবলিকান প্রার্থী নিকোলাস সার্কোজি বলেছেন, তিনি নির্বাচিত হলে বুরকিনি নিষিদ্ধ করবেন।

একটি সমুদ্র সৈকতে বুরকিনি নিষিদ্ধ করার পর প্রধানমন্ত্রী মানুয়েল ভাল্‌স ঐ শহরের মেয়রের সিদ্ধান্তকেই সমর্থন করেছেন।তবে ফ্রাসের সর্বোচ্চ প্রশাসনিক আদালত বলছে, বুরকিনি নিষিদ্ধ করা হলে তাতে মানুষের মৌলিক স্বাধীনতা খর্ব হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে