বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের কৃষকদের জন্য লক্ষ লক্ষ মোবাইল ফোন

 

আন্তর্জাতিক ডেস্ক :পাকিস্তানের কর্মকর্তারা বলছেন, আধুনিক চাষাবাদে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে সরকার কৃষকদের মধ্যে ৫০ লক্ষ মোবাইল ফোন বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে।
পাঞ্জাবের আইটি বোর্ডের চেয়ারম্যান ড. উমার সাইফ বলছেন, আগামী অক্টোবর মাসেই মোবাইল ফোনের প্রথম চালানটি কৃষকদের হাতে পৌঁছুবে।
এই ফোনের মাধ্যমেই কৃষিখাতের বিশেষজ্ঞদের পরামর্শ পৌঁছে যাবে কৃষিজীবীদের কাছে।

_90986023_d225b1eb-b62a-4e08-a057-626814f78b88
ড. সাইফের বরাত দিয়ে পাকিস্তানী বার্তা সংস্থা এপিপি খবর দিচ্ছে, ফসলের ওপর কী পরিমান কীটনাশক ব্যবহার করা হবে, সে সম্পর্কে মোবাইল ফোনের মাধ্যমে কৃষকদের কাছে অ্যালার্ট পাঠানো হবে।
ভারত এবং কেনিয়ায় বিপুল সংখ্যক কৃষিজীবী ইদানিং কৃষিখাতে স্মার্টফোন প্রযক্তি ব্যবহার শুরু করেছেন।
ডেনমার্কের আলবর্গ বিশ্ববিদ্যালয়ের গবেষক হেনড্রিক নচে ভারতে এমন একটি প্রকল্পের সাথে যুক্ত ছিলেন যেখানে অক্ষর জ্ঞানহীন কৃষিজীবীরাও স্মার্টফোন ব্যবহার করে সুবিধে ভোগ করতে পারেন।
তবে নিজের অভিজ্ঞতার আলোকে তিনি বলছেন, কৃষকদের প্রয়োজন হয় এমন অনেক তথ্য এখনও ইন্টারনেটে খুঁজে পাওয়া যায় না।
তবে কৃষিখাতে মোবাইল প্রযুক্তর ব্যবহার শুরু হলে, ভবিষ্যতেএর অনেক সুফল পাওয়া যাবে বলে তিনি মনে করছেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত