,

ঢাকায় ফিরলেন মোস্তাফিজ

mustafizস্পোর্টস ডেস্ক: সকালেই জানা গিয়েছিল, আজ সন্ধ্যা নাগাদ গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফিরছেন মোস্তাফিজুর রহমান। এরপরই ডাক্তারদের দেয়া ব্যবস্থাপত্র এবং সূচি ধরে চলবে তার রিহ্যাব।

সে অনুযায়ী সন্ধ্যায় সাতক্ষীরা থেকে ঢাকায় ফিরে এলেন বাংলাদেশের কাটার মাস্টার। নিজের বাড়ি থেকে প্রাইভেট কারে করে সোজা তিনি চলে যান যশোর বিমান বন্দরে। সেখান থেকে বিমানে করে এসে সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছান।

জানা গেছে, আপাতত বিসিবি একাডেমি ভবনেই অবস্থান করবেন তিনি। আপাতত ঢাকায় নিজের কোন বাসা না থাকার কারণে একাডেমি ভবনেই থাকবেন মোস্তাফিজ।

সকালেই বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানিয়েছিলেন, ‘লন্ডন থেকে দেশে ফেরার পর এক সপ্তাহের ছুটিতে সাতক্ষীরায় নিজের গ্রামের বাড়িত ছিলেন মোস্তাফিজ। এ সময়টা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ও নিজে নিজেই কিছু সাধারণ অনুশীলন আর রিহ্যাব করবে। ছুটি কাটিয়ে ঢাকা ফেরার পর মূলত ফিজিওর কাজ শুরু হবে মোস্তাফিজকে নিয়ে।’ বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে