,

সরাইলে পোনা অবমুক্ত, পানির কেজি ৩২৮ টাকা

B Baria Map Mainসরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলে পোনা অবমুক্ত করার নামে প্রতি কেজি পানির সরকারি মূল্য পড়েছে ৩’শ ২৮ টাকা। দরপত্রে করা হয়েছে অনিয়ম। অস্তিত্বহীন মৎস খামারের নাম ব্যবহার করেছে ঠিকাদার। নামে পোনা অবমুক্তকরণ বাস্তবে সরকারের ১ লাখ ২২ হাজার টাকা হয়ে গেছে ভাগ বাটোয়ারা। পোনার নামে ছাড়া হয়েছে পানি। উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ এলাকার আকাশি হাওরে বুধবার (৩১/৮/১৬ ) দুপুর ১২ টার দিকে পোনামাছ অবমুক্ত করার নামে এ নাটক হয়েছে। উপজেলা মৎস অফিস ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, ওই হাওরে রুই কাতল মৃগেল কালিবাউশ মাছের ৩৭২ কেজি পোনা দেওয়ার জন্য প্রকৃত মৎস খামারিদের কাছ থেকে নোটিশ মার্কা দরপত্র আহবান করা হয়। দেয়া হয়নি সিডিউল। যাচাই করা হয়নি খামারিদের কাগজপত্র। পদ্ধতি হচ্ছে শুধু না তালিকাভুক্ত করা। রাজনৈতিক নেতা কর্মী, জনপ্রতিনিধি থেকে শুরু করে মোট ৪১ জন নাম তালিকাভুক্ত করেন। প্রথমদিন ১২টা পর্যন্ত চলে ম্যানেজের নাটক। ফাঁকে একজন সিডিউল ড্রপ করে বসেন। ৩-৪ দিন পরই আবার ড্রপ। এ যাত্রায় ৪০ জনকে ৪০ হাজার টাকা দিয়ে শুদ্ধ করার জন্য ৩ জন সিডিউল ড্রপ করেন। কালিকচ্ছের শ্যামল মৎস আড়ত নামের প্রতিষ্ঠানটি সর্বোচ্চ দরদাতা হয়। অথচ বাস্তবে সেখানে এ নামের কোন আড়তের অস্তিত্ব পাওয়া যায়নি। আর বুধবার কোন পরিমাপ ছাড়াই অবমুক্ত করা হয় পোনা। এ সময় পোনার চেয়ে পানির পরিমানই ছিল বেশী। অনেকেই আক্ষেপ করে বলেন, শেষ পর্যন্ত পানির কেজি সরকার ক্রয় করল ৩’শ ২৮টাকা দরে। এটা তো লোক দেখানো নাটক। কষ্ট না করে টাকাটা তারা সরাইল বসে ভাগ বাটোয়ারা করে ফেললেই তো পারে। ঠিকাদারের একজন ঘনিষ্ট লোক নাম প্রকাশ না করার শর্তে বলেন, কোন রকমে ৩’শ কেজি পোনা দেয়া হয়েছে কিনা সন্দেহ আছে। কি করব। নিকুজিশনে ৪০ হাজার অফিসসহ আরো ৩০-৪০ হাজার টাকা খরচ হয়েছে। সঠিক পরিমাণ পোনা কি বাড়ি বিক্রি করে দিবে? উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবা এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা নুরুল ইসলাম, স্থানীয় ডিগ্রি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, উপজেলা মৎস্য কর্মকর্তা শরীফ উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য কর্মকর্তা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, যথাযথ নিয়ম অনুসারে সঠিক পরিমান পোনাই অবমুক্ত করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে