,

রোহিঙ্গাদের মিয়ারমারের নাগরিকত্ব পাওয়া উচিত: মুন

 

আন্তর্জাতিক ডেস্ক :রোহিঙ্গা মুসলমানদেরকে মিয়ারমারের নাগরিকত্বের অধিকার দেয়া উচিত বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচির সঙ্গে মঙ্গলবার রাজধানী নেপিয়াদাউয়ে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

munn_49047

 

জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের সবচেয়ে নির্যাতিত জনগোষ্ঠীর একটি মিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়। প্রায়ই দেশটির বৌদ্ধদের হাতে নির্যাতনের শিকার হন মুসলিম ধর্মাবলম্বী এ সম্প্রদায়ের লোকেরা। বহু রোহিঙ্গা মুসলমানকে হত্যা করেছে বৌদ্ধরা। দেশটির রাখাইন প্রদেশে তাদের বাস, যারা পৃথিবীর কোনো দেশেরই নাগরিক নয়। দেশটি রোহিঙ্গাদেরকে তার নাগরিক মনে করে না। বরং মিয়ানমার মনে করে তাদের আদি আবাস বাংলাদেশ। এমনকি রোহিঙ্গা শব্দটি ব্যবহারেও দেশটির সরকারের আপত্তি রয়েছে।

বান কি মুন বলেন, ‘রোহিঙ্গা মুসলমানদের আত্মপরিচয় খুঁজতে হবে- এটি কোনো সঠিক প্রশ্ন নয়। যারা কয়েক প্রজন্ম ধরে এ দেশে বাস করছে অন্যদের মতোই তাদেরও নাগরিকত্বের সুবিধা পাওয়া উচিত।’

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী, দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি রোহিঙ্গাদের সমস্যা সমাধানে কথা বলবেন সেটা অনেকেরই প্রত্যাশা ছিল। কিন্তু এই নেত্রী বহুদিন যাবত রোহিঙ্গা ইস্যুতে কোনো মন্তব্য করেননি। সেজন্য বিভিন্ন সময়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর তোপের মুখে পড়েছেন তিনি।

এছাড়া বান কি মুন তার মিয়ানমার সফরের আগে রোহিঙ্গা মুসলমানদের মানবাধিকারের বিষয়ে পূর্ণ সম্মান দেখাতে দেশটির নতুন নেতৃত্বের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, মিয়ানমারে বসবাসরত সব জাতি ও নৃগোষ্ঠীর মানুষের সমান সুবিধা নিয়ে বসবাস করা উচিত।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে