,

তিতাস নদীতে নৌকাবাইচ ৬ সেপ্টেম্ব

Boat-Rece20160831121738

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা আগামী ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এদিন দুপুর ১টা থেকে শহরের শিমরাইলকান্দি থেকে প্রতিযোগিতা শুরু হবে। বুধবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে জেলা প্রশাসন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, নৌকাবাইচ প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করার জন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে। প্রতিযোগিতা চলাকালানীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সুপারকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরো বলেন, বাইচের সময় নদীতে যেন ব্যক্তিগত কোনো নৌকা প্রবেশ করতে না পারে সেদিকেও লক্ষ্য রাখা হবে। এজন্য তিনি জেলাবাসীসহ গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা ব্রাহ্মণবাড়িয়াবাসীর প্রাণের এক উৎসব। এ উৎসব উপভোগ করতে নদীর দুই পাশে লাখো মানুষের ঢল নামে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে