প্রতিবন্ধীবান্ধব ব্রাহ্মণবাড়িয়ার গড়ে তুলতে সকলের আন্তরিক ভ’মিকা প্রয়োজন-পুলিশ সুপার
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম বলেছেন, প্রতিবন্ধীদের মনে আত্মবিশ্বাস জাগ্রত রাখতে সবাইকে সচেতন ভ’মিকা রাখতে হবে। তাদের স্বাভাবিক জীবন যাত্রায় চলাফেরায় স্বাচ্ছন্দ্যের জন্য অগ্রাধিকারে সুযোগ দিতে হবে। বিশেষ করে তাদের যাতায়াতে পরিবহণে অগ্রাধিকারের ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। তিনি বলেন প্রতিবন্ধীরা বিভিন্ন ক্ষেত্রে সক্ষমতায় কৃতিত্বে সফল হচ্ছে তাদের প্রতিভার বিকাশ ঘটাতে সবাইকে আন্তরিক ভ’মিকা প্রয়োজন। প্রতিবন্ধীদের সংগঠন ড্রিম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশন এর সাংগঠনিক কার্যক্রমের সফলতা কামনা করে তিনি বলেন, এই সংগঠনটি “প্রতিবন্ধী বান্ধব ব্রাহ্মণবাড়িয়া” গড়ার যে উদ্যোগ গ্রহণ করেছে তা প্রসংশনীয়। এর সফল বাস্তবায়নে সকলকে আন্তরিকভাবে এগিয়ে আসার জন্য তিনি আহবান জানিয়েছেন।
৩০ আগষ্ট মঙ্গলবার সন্ধ্যায় শহরের পাইকপাড়ায় সাবেক উপমন্ত্রী আলহাজ্ব এডভোকেট হুমায়ূন কবীরের বাসভবনে ড্রীম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশনের কার্যালয় পরিদর্শন, অফিস সামগ্রী প্রদান ও প্রতিবন্ধীদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার আরও বলেন, প্রতিবন্ধীরা আমাদেরই কারো ভাই, বোন, কারো সন্তান, কারো স্বজন। সামাজিক ভাবে তাদের প্রতি সকলের যতœশীল হতে হবে। তাদের অক্ষমতাকে সক্ষমতায় রূপ দিতে আন্তরিক হতে হবে। প্রতিবন্ধীদের জন্য পৌর মেয়র মিসেস নায়ার কবীর নিজ বাসভবনে অফিস দেয়ায় এই আন্তরিকতার জন্য ধন্যবাদ জানান।
পরিদর্র্শনকালে অন্যান্যের মধ্যে অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষনুরাগী সাবেক উপমন্ত্রী আলহাজ্ব এডভোকেট হুমায়ূন কবীর, পৌর মেয়র মিসেস নায়ার কবীর, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক , প্রতিবন্ধীবান্ধব ব্যক্তিত্ব, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার রাজন দাস, বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম ভ’ইয়া, শিক্ষানুরাগী অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, জেলা স্বেচ্ছালীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট লোকমান হোসেন,ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সহ সভাপতি আল আমীন শাহীন,শিক্ষানুরাগী অশোকাফেলো মাতিন আহমেদ, উপাধ্যক্ষ মোঃ জসীম উদ্দিন বেপারী, সংগঠনের উপদেষ্টা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুক্তিখান, রেডক্রিসেন্ট ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যকরী সদস্য শামীমা মুজিব রীনা ,সাংবাদিক মোঃ জসীম উদ্দিন, নারী নেত্রী করুণা খন্দকার প্রমুখ,
সংগঠনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মোঃ হেদায়তুল আজিজ মুন্না অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান এবং স্বাগত বক্তব্যে সংগঠনের লক্ষ উদ্দেশ্য তুলে ধরে প্রতিবন্ধী বান্ধব ব্রাহ্মণবাড়িয়া বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। এ সময়ে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ ইফতাদুল আজিজ,প্রতিবন্ধী ক্রিকেট দলের অধিনায়ক মোঃ সাদ্দাম হোসেন,জেবিন ইসলাম, সংগঠনের সদস্য বৃন্দ, স্বেচ্ছাসেবক গণ উপস্থিত ছিলেন।











