বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউজিল্যান্ডের গরু খামার থেকে ৫০০ গরু চুরি

 

আন্তর্জাতিক ডেস্ক :নিউজিল্যান্ডের পুলিশ সেদেশের একটি গরুর খামার থেকে পাঁচশটি গরু চুরি যাওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে।
দেশটির ক্যান্টারবেরির খামার থেকে কখন যে গরুগুলো প্রথম চুরি যেতে শুরু করে তা এখনও স্পষ্ট নয়।
পুলিশ বলছে, ”এত শত শত গরু একদিনে চুরি যাওয়া অসম্ভব – কাজেই আমরা ধারণা করছি কিছুদিন ধরে কয়েক খেপে গরুগুলো চুরি করা হয়েছে।”
গরুগুলোর মোট মূল্য নিউজিল্যান্ডের মুদ্রায় সাড়ে সাত লক্ষ ডলার অর্থাৎ প্রায় আড়াই লক্ষ মার্কিন ডলার।
ওই খামার মালিকের একজন বন্ধু বলেছেন, ”খামার মালিক এই চুরির ঘটনায় হতভম্ব এবং খুবই ব্রিবত।”

160830171627_new_zealand_cows_640x360_ap

স্থানীয় মানুষ এএফপি বার্তা সংস্থাকে বলেছে তারা এত বিপুল সংখ্যায় গরু চুরির ঘটনা আগে কখনও শোনে নি।
খামার মালিক বলছেন তার খামারে শেষ গরু গোণা হয়েছিল জুলাই মাসে যখন তার খোঁয়াড়ে ১,৩০০ গরু ছিল।
এই নজিরবিতীন গরু চুরির ঘটনার পর পুলিশ সব খামার মালিকদের সতর্ক করে দিয়ে বলেছে যেন তারা প্র্রতি সপ্তাহে তাদের গরুর হিসাব নেয়।
”খামার মালিকরা যেন তাদের বেড়ার বাইরে অতিরিক্ত সংখ্যায় গরু চরছে কীনা সে বিষয়েও চোখ কান খোলা রাখেন।”
নিউজিল্যান্ডে গরুর সংখ্যা এক কোটি, যা সেদেশের মোট জনসংখ্যার দ্বিগুণেরও বেশি।
গত কয়েক বছর ধরে নিউজিল্যান্ডের খামারগুলোতে পশুপালনের ক্ষেত্রে ভেড়ার থেকে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে গরু।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত