মার্কিন হামলায় আইএসের প্রধান মুখপাত্র নিহত

 

আন্তর্জাতিক ডেস্ক : চরমপন্থী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ও প্রধান মুখপাত্র আবু মুহাম্মদ আল-আদনানি সিরিয়ায় মার্কিন হামলায় নিহত হয়েছেন।আইএসের সংবাদ সংস্থা আমাক নিউজ এজেন্সি মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে।

US1472612188

আল আদনানি বিভিন্ন দেশে আইএসের অভিযান পরিচালনা এবং প্রচারণার দায়িত্ব পালন করতেন। ইউরোপে বেশ কয়েকটি হামলার পরিকল্পনা সে নিজেই করেছিল বলা হয়ে থাকে। আইএসের শীর্ষ নেতা ও স্বঘোষিত খলিফা আবু বকর আল বাগদাদি স্বয়ং যে কয়জন জ্যেষ্ঠ নেতাকে নিয়োগ দিয়েছিলেন আদনানি তাদের মধ্যে সর্বশেষ জীবিত ব্যক্তি ছিলেন।মার্কিন পররাষ্ট্র দফতর আল-আদনানিকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে এবং তার সম্পর্কে তথ্যের বিনিময়ে পঞ্চাশ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল। আদনানির সর্বশেষ বার্তা শোনা গিয়েছিল মে মাসে। ওই সময় তিনি মুসলমানদের পশ্চিমা বিশ্বে আক্রমন করতে আহ্বান জানিয়েছিলেন।

আমাক জানিয়েছে, সিরিয়ার আলেপ্পোতে নিহত হয়েছে আদনানি। তবে তিনি বিমান হামলায় মারা গেছেন নাকি স্থল সেনাদের হামলায় তার বিস্তারিত জানায়নি সংবাদ সংস্থাটি।

সংস্থাটি বলেছে, ‘ আলেপ্পোর বিরুদ্ধে পাল্টা সামরিক অভিযান পর্যবেক্ষণের সময় আদনানি শহীদ হয়েছেন।’

এক মার্কিন প্রতিরক্ষা কমকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, সিরিয়ার আল-বাব শহরে মঙ্গলবার গাড়িতে করে যাওয়ার সময় যুক্তরাষ্ট্র আবু মুহাম্মদ আল আদনানির ওপর হামলা চালানো হয়। তবে হামলাটি কী ধরণের ছিল সে ব্যাপারে তিনি কিছুই জানাননি।

এ জাতীয় আরও খবর

জন্মদাতা মা-বাবার খোঁজে ৪৬ বছর পর নবীনগরে ডাচ নাগরিক রাজীব

নবীনগরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

নবীনগরে বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ১০ মাস পর বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

নবীনগরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

‘জয়বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত

রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

নেতানিয়াহুর প্রস্তাব ফিরিয়ে দিলেন আইজেনকট

কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক