বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোমাংস নয়, ঘি খেলেই তৈরি হবে আসল চ্যাম্পিয়ন : রামদেব

Z11আন্তর্জাতিক ডেস্ক: বিজেপি সাংসদ উদিত রাজের পর বাবা রামদেব। দুইদিন আগে অলিম্পিকে উসাইন বোল্টের সোনা জেতা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বিজেপি সাংসদ উদিত রাজ। উদিতের মন্তব্য ছিল- ”গরুর মাংস খেয়েই অলিম্পিকে পর পর ৯ টি সোনা জিতেছেন উসাইন বোল্ট।” বিজেপি সাংসদের ওই মন্তব্যকে ঘিরে শুরু হয় বিতর্ক। এবার গোমাংস ইস্যুতে মন্তব্য করে আলোচনায় আসলেন যোগগুরু বাবা রামদেব।

তিনি বলেন, ”ঘি খেলেই আসল চ্যাম্পিয়ন তৈরি হয়, গোমাংস খেলে নয়।” সোমবার সোস্যাল সাইটে ট্যুইট করে রামদেব জানান, ”গরুর দুধ থেকে তৈরি ঘি খেলেই আসল চ্যাম্পিয়ন হয়, গরুর মাংস খেলে নয়।” রামদেবের এই মন্তব্যকে ঘিরে গোমাংস ইস্যুতে ফের সোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে।

গত ২৮ আগষ্ট উদিত রাজ ভারতীয় অ্যাথলেটদের প্রসঙ্গ টেনে বলেন, ”ভারতীয় ক্রীড়াবিদদের গরুর মাংস খেতে কোন অসুবিধা নেই। আমাদের সোনার পদক দরকার। আর বিজেপি কখনোই গরুর মাংস নিয়ে আপত্তি তোলেনি।”

বোল্ট সম্পর্কে উদিত রাজ বলেন, ”বোল্ট গরীব ছিলেন। সেই কারণেই তার কোচ বোল্টকে গোমাংস খাওয়ার পরামর্শ দিয়েছিলেন। আর তাতেই অলিম্পিকে ৯ টি সোনার পদক জিতেছিলেন বোল্ট।” বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ