বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্টেইন–তোপে চারদিনেই শেষ নিউজিল্যান্ড

steynস্পোর্টস ডেস্ক: বয়স হয়ে গেছে ৩৩। তবু ডেল স্টেইন আগের মতোই ভয়ংকর। সেঞ্চুরিয়নে আরও একবার আগুন ঝরালেন দক্ষিণ আফ্রিকান পেসার, ম্যাচে ৮ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে বেঁধে ফেলেছেন ১৯৫ রানে। এক দিন হাতে ২০৪ রানে ম্যাচ জিতে গেছে দক্ষিণ আফ্রিকা।

জয়টা আগের দিনই মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল। পরাজয় এড়াতে নিউজিল্যান্ডকে করতে হতো অসম্ভব কিছু। আজ সকালে বেশিক্ষণ সময় নেয়নি দক্ষিণ আফ্রিকা, ৪০০ রানের লিড নেওয়ার পরেই ইনিংস ঘোষণা করে দেয়। টেস্ট ইতিহাসে এর চেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড আছে মাত্র চারটি, দক্ষিণ আফ্রিকায় একটিও নেই। সেই পাহাড় ছুঁতে গিয়ে শুরুতেই মুখ থুবড়ে পড়ে নিউজিল্যান্ড। নিজের প্রথম ওভারেই স্টেইন ফিরিয়ে দিয়েছেন দুই ওপেনার মার্টিন গাপটিল ও টম ল্যাথামকে, দুজনেই গোল্ডেন ডাক! একটা সময় মাত্র ৭ রানে ৪ উইকেট হারিয়ে বসে নিউজিল্যান্ড। টেস্ট ইতিহাসেই এত কম রানে তারা কখনো ৪ উইকেট হারায়নি।

শেষ পর্যন্ত নিউজিল্যান্ডকে লজ্জা থেকে বাঁচিয়েছেন বিজে ওয়াটলিং ও হেনরি নিকোলস। পঞ্চম উইকেটে দুজন যোগ করেন ৬৮ রান। নিউজিল্যান্ডের লোয়ার অর্ডারের সবাই-ই কমবেশি প্রতিরোধের চেষ্টা করেছেন, কিন্তু কেউই বেশিক্ষণ টিকতে পারেননি। সেঞ্চুরির কাছে গিয়ে নিকোলসেরও পাওয়া হয়নি তা। আউট হয়ে গেছেন ৭৬ রানে। ফিল্যান্ডার ও রাবাদা পেয়েছেন দুইটি করে উইকেট। তবে ১৩২ রান ও ছয়টি ক্যাচ নিয়ে ম্যাচসেরা কুইন্টন ডি কক।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ