বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়ল ইংল্যান্ড

halesস্পোর্টস ডেস্ক : দশ বছর আগে করা শ্রীলংকার ওয়ানডের সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে দিয়েছে ইংল্যান্ড। মঙ্গলবার সিরিজের তৃতীয় ওয়ানেডেতে তারা পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেটে ৪৪৪ রান করে নতুন বিশ্ব রেকর্ডে স্থান করে নিয়েছে।

এরআগে ২০০৬ সালে নেদারল্যান্ডের বিপক্ষে শ্রীলংকা ৯ উইকেটে করেছিল ৪৪৩ রান।

সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে ব্যাকফুটে থাকা পাকিস্তানের জন্য এই ম্যাচ ছিল সিরিজে ঘুরে দাঁড়ানোর।

নটিংহ্যামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক মরগান। জেসন রায় দ্রুত ফিরে গেলেও দ্বিতীয় উইকেটে ঝড় তোলেন অ্যালেক্স হ্যালস আর জো রুট।

২৪৮ রানের এই জুটি ভাঙেন হাসান আলী। ততক্ষণে অ্যালেক্স হ্যালস দলের রানকে নিয়ে গেছেন চূড়ায়। সেখান থেকে বাকিরা সেটিকে বিশ্ব রেকর্ড পর্যন্ত পৌঁছে দেন। হ্যালস দলের পক্ষে সর্বোচ্চ ১৭১ রান করেছেন ১২২ বলে, যাতে রয়েছে ২২ চার ও ৪টি ছক্কা।

জস বাটলার মাত্র ৫১ বলে সমান ৭টি করে চার-ছয়ে ৯০ এবং অধিনায়ক মরগান ২৭ বলে ৫টি ছক্কা ও ৩টি চারে ৫৭ রান করে অপরাজিত থাকেন।

এছাড়া জো রুট ৮৬ বলে ৮ বাউন্ডারিতে ৮৫ রান করেন। এদিন পাকিস্তানের পক্ষে নিজের কোটা পূর্ণ করতে ১১০ রান দিয়েও ওয়াহাব রিয়াজ থেকেছেন উইকেটশূন্য।

তার চেয়ে ১০ ওভারের কোটা পূরণ করা করে খারাপ বোলিংয়ে নজির রেখেছেন আর মাত্র একজন, অস্ট্রেলিয়ার মিশেল লুইস।

তিনি ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১৩ রান দিয়েছিলেন। এদিন সফল বোলার হাসান আলী ৭৪ রানে তিনি পেয়েছেন দুটি উইকেট।

মোহাম্মদ নওয়াজ ৬২ রানে বাকি উইকেটটি তুলে নিয়েছেন। পেস সেনসেশন মোহাম্মদ আমির ১০ ওভারে দিয়েছেন ৭২ রান।