বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চীনকে মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি ভারতের : জে. শঙ্কর

Gen-RoyChoudharyআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে এক নতুন সামরিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর ভারতের সাবেক সেনা প্রধান জেনারেল শঙ্কর চৌধুরী এক প্রতিক্রিয়ায় বলেছেন, রাশিয়ার মতো পুরোনো ও আস্থাভাজন সামরিক মিত্রের কাছ থেকে সরে এসে চীনের মতো সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীর মোকাবেলার প্রস্তুতি হিসেবেই মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ প্রতিক্রিয়া জানান।

শঙ্কর রায় বলেন, আমার মনে হচ্ছে এককালে আমরা নিরপেক্ষ ছিলাম। কিন্তু এখন আমরা রাষ্ট্রীয় সম্পর্কের মাধ্যমে আর নিরপেক্ষ নেই। কারণ আমরা যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হয়েছি। কিন্তু এখন দেখতে হবে যারা আমাদের পুরানো বন্ধু যেমন-রাশিয়া, তারা কী ধরনের প্রতিক্রিয়া করে।

ভারতের সাবেক এই সেনা প্রধান বলেন, এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর এখন আমাদের চুপ থাকতে হবে। হুট করে কিছু বলা যাবে না। কারণ এতে সমস্যা হতে পারে।

তিনি আরো বলেন, যেহেতু চীন পাকিস্তানের সাথে কিছুদিন আগে সম্পর্ক গড়েছে, আমরা এখন চেষ্টা করছি অন্যদের সাথে সম্পর্ক গড়ে তুলতে।

তবে ভারতের সামরিক বিশ্লেষকরা মনে করছেন, চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তিকে মোকাবেলা করার জন্য ভারত এবং আমেরিকা এই নজিরবিহীন প্রতিরক্ষা সহযোগিতার পথ বেছে নিয়েছে।

এদিকে এই চুক্তির ফলে ভারতের নরেন্দ্র মোদির সরকারকে দেশের ভেতরে সামরিক স্বাধীনতার সঙ্গে আপোষ করার অভিযোগে সমালোচনার মুখে পড়তে হতে পারে বলেও অনেকে মনে করছেন। কিন্তু বিশ্ব পরিস্থিতি বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে দিল্লি এখন যে তাদের বহু বছরের সামরিক কূটনীতিতেও নতুনত্ব আনতে তৈরি, এই চুক্তি তারই প্রমাণ।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ