,

ইংল্যান্ড সিরিজ কঠিন হবে : আশরাফুল

 

স্পোর্টস ডেস্ক : ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড। এই সফরে টাইগারদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলবে তারা।
অবশ্য ইংল্যান্ডের আগে বাংলাদেশ দল আফগানিস্তানের বিপক্ষে তিনম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে। তারপরও বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল মনে করছেন ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজটি বাংলাদেশের জন্য কঠিন হবে।

 

Ashraful1472570320
এ বিষয়ে আশরাফুল তার যুক্তি তুলে ধরে বলেন, ‘ইংল্যান্ড দল দারুণ ছন্দে আছে। তাদের বিপক্ষের সিরিজটা বাংলাদেশের জন্য এখন চ্যালেঞ্জের। এই সিরিজটা চার/পাঁচ মাস আগে হলে চ্যালেঞ্জ হতো না। আমরা লম্বা সময় আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অনেকটা সময় আমরা আন্তর্জাতিক ম্যাচ খেলছি না। আর ইংল্যান্ড আসলেই চমৎকার ক্রিকেট খেলছে। হোম এন্ড অ্যাওয়ে সবখানে ভালো খেলছে। তাদের বিপক্ষের সিরিজটা কঠিন হবে। তবে মুস্তাফিজ থাকলে অনেকটা সহজ হত ওদের সাথে সিরিজটা জেতার জন্য। তবে আমি মনে করি আমাদের খেলোয়াড়দের কনফিডেন্স লেভেলটা ভালো আছে। ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ভালো খেলেছে আমাদের তারকা ক্রিকেটাররা।’

বাংলাদেশের স্পিনারদের বিষয়ে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা আশরাফুল বলেন, ‘আসলে এক দেড় বছর যদি দেখি আমাদের পেস বোলাররা ডমিনেট করছে। আগে যেটা স্পিনারা ডমিনেট করতো সব সময়। কিন্তু শেষ এক দেড় বছর হোম অ্যাওয়ে সব জায়গায় আমাদের পেস বোলাররা ডমিনেট করছে। এবার ইংল্যান্ডের সাথে ভালো করতে হলে আমার মনে হয় স্পিনাদের বড় একটি ভূমিকা রাখতে হবে।’

ইংল্যান্ড দল দারুণ ছন্দে থাকলেও বাংলাদেশ ঘরের মাঠের সুবিধা পাবে। বিষয়টি অস্বীকার করেননি আশরাফুল। তবে ইংল্যান্ডের বিপক্ষে ভালো করতে হলে একটু ধীর গতির উইকেট বানাতে হবে, ‘অবশ্যই ঘরের মাঠের সুবিধা নিতেই হবে। তারা ক্ল্যাসিক উইকেটে খেলে আসছে। এখন পাকিস্তানের সাথে যে খেলছে প্রত্যেকটা উইকেট ব্যাটিং সহায়ক। আমার মনে হয় একুট ধীর গতির উইকেট হতে হবে তাদের সাথে আমাদের সিরিজ জিততে হলে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে