ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে প্রায় ১ কোটি টাকার মাদক ধ্বংস

Brahmanbaria maduk pic 2বিশেষ প্রতিনিধি : আজ মঙ্গলবার বিকাল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল আদালত প্রাঙ্গনে প্রায় ১কোটি টাকার মূল্যের বিভিন্ন নেশা জাতীয় মাদক দ্রব্য ধ্বংস করা হয়। ধ্বংস কৃত মাদক দ্রব্যের মধ্যে রয়েছে ইয়াবা ২১৭৯০ পিস, ফেন্সিডিল ১১০০ পিস, গাজাঁ ৪০০ পিস, বিয়ার ৭২ পিস, এস্কফ ১২০ পিস, কোরেক্স ৮২০ পিস, মদ ২১ বোতল। ধ্বংস কৃত মাদক দ্রব্যের আদালতে ১৩৬ টি মামলা রয়েছে। মাদক দ্রব্য ধ্বংস করন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: মনির কামাল, অতি:চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও মাদক ধ্বংস করণ কমিটির সভাপতি শফিকুল ইসলাম, সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ উদ্দিন আহম্মেদ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও মাদক ধ্বংস করণ কমিটির সদস্য জয়ন্তী রাণী রায় সহ ব্রাহ্মণবাড়িয়া জেলা টিভি ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দ উপস্থি ছিলেন। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: মনির কামাল তার বক্তব্যে বলেন, আমরা দুই -তিন মাস পরপরই মাদক দ্র্রব্য ধ্বংসের এই ধরনের কার্যক্রম চালিয়ে থাকি। এটা আমাদের হোম রুটিন কার্যক্রম।

 

এ জাতীয় আরও খবর

ঢাকায় বৃষ্টি-বজ্রপাত

টিএসসিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের হাতে আটক ২

৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী

‘দুটি কারণে’ শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন: জামায়াত

ধোঁয়াচ্ছন্ন মেট্রো স্টেশন, আতঙ্কে যাত্রীদের ছোটাছুটি

বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৫৩১ মামলা, শীর্ষে ওয়ারী

ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী গঠন

শুরু হলো জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২৬০