বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসিকে নিয়েও শঙ্কা

messi_lionelস্পোর্টস ডেস্ক : দল থেক এরই মধ্যে ছিটকে গেছেন সার্জিও আগুয়েরো। পায়ের মাংশপেশির চোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ে ও ভেনেজুয়েলার বিপক্ষে খেলা হচ্ছে না ম্যানচেস্টার সিটির এই তারকার ।

আর্জেন্টিনার জন্য এটা একটা ধাক্কা। কিন্তু এর সাথে এবার যোগ হয়েছ সদ্য অবসর ভেঙে দলে ফেরা দলের সেরা অস্ত্র লিওনেল মেসির চোট।অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে লিগ ম্যাচ শেষে জানা গেছে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন মেসি। সোমবার বার্সেলোনা এক বিবৃতিতে মেসির চোটের বিষয়টি নিশ্চিত করেছে। তবে আর্জেন্টিনার সবচেয়ে সেরা তারকা জাতীয় দলে যোগ দেবেন বলে জানিয়েছে তারা। কিন্তু মেসির খেলা নির্ভর করছে চোটের উন্নতির ওপর।

মেসির নতুন করে ইনজুরির খবর আর্জেন্টিনার নতুন কোচ এদগার্দো বাউজার কাছে এখন এটা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।