বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৫২ বছর পর কলম্বিয়ায় অস্ত্রবিরতি

 

 

আন্তর্জাতিক ডেস্ক :কলম্বিয়ায় প্রধান বামপন্থী বিদ্রোহী সংগঠন দ্য রেভ্যুলিউশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া (ফার্ক) ও সরকারের মধ্যে একটি অস্ত্রবিরতি কার্যকর হয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে প্রায় ৫২ বছর ধরে চলা বিদ্রোহের অবসান হতে যাচ্ছে। কিউবায় ফার্ক ও সরকারের মধ্যে চার বছর ধরে আলোচনার পর স্থানীয় সময় সোমবার মধ্যরাত থেকে এই অস্ত্রবিরতি কার্যকর হয়।

colombia_48793

টিমোলিয়ন জিমেনেজ বা টিমোচেনকো নামে পরিচিত ফার্ক নেতা রদ্রিগো লন্ডোনো গুলিবর্ষণ বন্ধের নির্দেশ দেন। রবিবার অস্ত্রবিরতির ঘোষণা দিয়ে তিনি বলেন, বাবা-মায়েদের আর কখনো যুদ্ধে নিহত তাদের সন্তানদের সমাহিত করতে হবে না। সব ধরণের শত্রুতা ও বৈরিতা এখন শুধুই অতীত।

টিমোলিয়ন জিমেনেজ বলেন, ‘আমি আমাদের সব কমান্ডার ও ইউনিটকে এবং প্রতিটি সদস্যকে সোমবার মধ্যরাত থেকে কলম্বিয়া সরকারের বিরুদ্ধে সব ধরনের হামলা বন্ধের নির্দেশ দিচ্ছি। কলম্বিয়ার প্রেসিডেন্টও সেনাবাহিনীকে ফার্কের ওপর হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন।’

এর আগে কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস সোমবার মধ্যরাত থেকে ফার্কের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধে একটি ডিক্রি জারি করেন। তিনি এক টুইটার বার্তায় এ অস্ত্রবিরতিকে ‘ঐতিহাসিক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করে লেখেন, ‘দেশের সবচেয়ে কষ্টকর একটি অধ্যায়ের অবসান হতে যাচ্ছে।’

হাভানায় বুধবার আলোচনার পর একটি শান্তি চুক্তির ঘোষণা দেয়া হয়। তবে দুই পক্ষের মধ্যে চূড়ান্ত অস্ত্রবিরতি চুক্তি আগামী মাসে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। ফার্ক যোদ্ধারা আগামী সেপ্টেম্বরে এ চুক্তির অনুমোদন করবেন এবং এরপর দুই অক্টোবর চুক্তির ওপর ভোটাভুটি হবে।

১৯৬৪ সালে কলম্বিয়া সরকারের সঙ্গে ফার্কের লড়াই শুরু হয়। বিশ্বের অন্যতম দীর্ঘমেয়াদি এই লড়াইয়ে প্রায় দুই লাখ ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। বাস্তুচ্যুত হয়েছে প্রায় ৭০ লাখ মানুষ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত