ইরাকে আইএসের হামলায় নিহত ১৮
আন্তর্জাতিক ডেস্ক :আইএসের হামলায় ইরাকের দক্ষিণাঞ্চলীয় আইন আল তামের শহরে অন্তত ১৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৯ জন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দিনের শেষে আইন আল তামেরের শহরতলীর একটি এলাকায় স্বংয়ক্রিয় অস্ত্র ও গ্রেনেড নিয়ে হামলা চালায় জঙ্গিরা। হামলায় নিহতদের মধ্যে একই পরিবারের ৫ সদস্য ছিলেন বলে জানা গেছে।
হামলার পরপরই এ ঘটনার দায় স্বীকার করে আইএস। আইন আল তামের শহরটি শিয়া সম্প্রদায়ের পবিত্র নগরী কারবালার ৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।
সম্প্রতি ইরাকি বাহিনীর অভিযানের মুখে উত্তরাঞ্চলীয় ফালুজা নগরী থেকে বিতাড়িত হওয়ার পর ইরাক জুড়ে হামলা বাড়িয়ে দিয়েছে জঙ্গি সংগঠন আইএস।











