ইয়েমেনে হামলায় নিহত ৬০, আইএসের দায় স্বীকার

9916953841c0c15515aac3ae5cd1f8e7-936275-01-02ইয়েমেনের আদেনে একটি সেনাসদস্য নিয়োগ কেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৬০ জন নিহত হয়েছে। আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে। আজ সোমবার বার্তা সংস্থা এএফপির খবরে এ কথা জানানো হয়।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের অস্থায়ী ঘাঁটি এই আদেনে। এই সরকার দেশটিতে ইরানের সমর্থন পাওয়া বিদ্রোহী যোদ্ধা ও জিহাদিদের বিরুদ্ধে লড়াই করছে।

নিরাপত্তা কর্মকর্তারা এএফপিকে বলেছে, আজ সকালে আদেনের উত্তরাঞ্চলে সেনাসদস্য নিয়োগ কেন্দ্রে বোমাবাহী গাড়ি নিয়ে হামলা চালায় এক আত্মঘাতী হামলাকারী। এ সময় ওই কেন্দ্রে সেনাসদস্য নিয়োগের কাজ চলছিল। এ জন্য ফটক বন্ধ ছিল। তবে গাড়ি দেখে ফটক খোলার সঙ্গে সঙ্গে হামলাকারী গাড়িটি ভেতরে নিয়ে গিয়ে বিস্ফোরণ ঘটায়।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, হামলায় একটি ছাদ ধসে পড়লে নিয়োগ পরীক্ষা দিতে আসা বেশ কয়েকজন এর নিচে চাপা পড়ে। হামলায় কেন্দ্রটির বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়।

হতাহত ব্যক্তিদের আশপাশের তিনটি হাসপাতালে নেওয়া হয়। সেসব হাসপাতাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, হামলায় ৬০ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছে। তবে হতাহত ব্যক্তিদের সবাই নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসা ব্যক্তি কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে আইএসের বার্তা সংস্থা আমাক জানিয়েছে, আইএস এই হামলা চালিয়েছে। এতে ৬০ জন নিহত হয়েছে।

এ জাতীয় আরও খবর

জন্মদাতা মা-বাবার খোঁজে ৪৬ বছর পর নবীনগরে ডাচ নাগরিক রাজীব

নবীনগরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

নবীনগরে বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ১০ মাস পর বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

নবীনগরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

‘জয়বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত

রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

নেতানিয়াহুর প্রস্তাব ফিরিয়ে দিলেন আইজেনকট

কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক