বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিঙ্গাপুরকেও হারালো বাংলাদেশের মেয়েরা

 

 

স্পোর্টস ডেস্ক :এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে টানা দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশের মেয়েরা। ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরকে ৫-০ গোলে হারিয়েছে গোলাম রব্বানি ছোটনের দল।ইরানকে ৩-০ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপে যাত্রা শুরু করেছিল কৃষ্ণা-মৌসুমীরা। আর সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ২-২ ড্র করেছিল সিঙ্গাপুর।

bd_48852

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার শুরু থেকে সিঙ্গাপুরের রক্ষণে একের পর এক আক্রমণ করতে থাকে মার্জিয়া-কৃষ্ণারা। কিন্তু প্রথম গোল পেতে ৩৯ মিনিট অপেক্ষা করতে হয় বাংলাদেশের।

সপ্তম মিনিটে বক্সের জটলার মধ্যে ফাঁকা পোস্টে বল পেয়েও বাইরে মারেন ইরানের বিপক্ষে গোল করা সিরাত জাহান স্বপ্না। অষ্টাদশ মিনিটে মৌসুমী জাহানের জোরালো শট পোস্টে লেগে প্রতিহত হয়। সাত মিনিট পর ডান দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রসে অধিনায়ক কৃষ্ণা রানী সরকারের প্লেসিং শট সমর্থকদের হতাশ করে পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।

সানজিদা খাতুনের ক্রসে কৃষ্ণার হেড লক্ষ্য খুঁজে পেলে ৩৯তম মিনিটে গোলের আনন্দে ভাসে মেয়েরা। বিরতির পর পাওয়া প্রথম সুযোগটি কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। ৪৭তম মিনিটে শামসুন্নাহারের ক্রসে কৃষ্ণা সহজেই গোলরক্ষক নুর ইজ্জাতিকে পরাস্ত করেন।

তিন মিনিটের মধ্যে আরও দুই গোল দিয়ে নিশ্চিত করে নেয় বাংলাদেশ। ৮৩তম বদলি খেলোয়াড় তহুরা খাতুনের শট গোলরক্ষক গ্লাভসবন্দি করতে পারেননি; গোলমুখ থেকে ফিরতি শটে অনুচিং মোগিনি স্কোরলাইন ৩-০ করে দেন। এরপর কর্নার থেকে মৌসুমীর জোরালো শট ঠিকানা খুঁজে পায়। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে অনুচিং আরও এক গোল করলে আয়েশী জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।

সোমবার প্রথম ম্যাচে কিরগিজস্তানকে ৯-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করা ইরান। দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৫-০ গোলে হারায় চাইনিজ তাইপে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত