,

খালি অফিসে দাঁড়িয়ে হতবাক দুবাইয়ের শাসক

 

আন্তর্জাতিক ডেস্ক :দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশীদ সরকারি অফিসে হঠাৎ করে পরিদর্শন করতে এসে নিজেই হতবাক হয়ে গেলেন।রোববার ছিল দুবাইয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস।
শেখ মোহাম্মদ সিদ্ধান্ত নিলেন তিনি সরকারি অফিসের কাজকর্ম ঘুরে দেখবেন।
সেই অনুযায়ী সকালে সাড়ে সাতটা থেকে তিনি একের পর এক সরকারি দফতরে ঘুরতে লাগলেন।
কিন্তু প্রতিটি অফিসেই গিয়ে দেখলেন কর্মকর্তাদের কেউ অফিসে নেই।

160829141903_dubai_ruler_640x360_dubaimediaoffice_nocredit

গাল্ফ নিউজ পত্রিকা খবর দিচ্ছে, সরকারের গণমাধ্যম বিভাগ থেকে টুইটারে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে খালি অফিসে শেখ মোহাম্মদ দাঁড়িয়ে রয়েছেন।
অফিসের ডেস্ক ফাঁকা। দেয়ালে শোভা পাচ্ছে তারই পোর্ট্রেট।
তবে গাল্ফ নিউজ বলছে, দুবাইয়ের সরকারি দফতের কাজকর্মের মান যেন বিশ্বমানের হয় তা নিশ্চিত করার লক্ষ্যে শেখ মোহাম্মদ প্রায়ই আচমকা বিভিন্ন অফিসে গিয়ে হাজির হন।

পত্রিকাটি বলছে, এর আগে দুবাই বিমান বন্দরেও একই ধরনের ঝটিকা পরিদর্শন চালানো হয়েছিল।
সে সময় অবশ্য দেখা গিয়েছিল ইমিগ্রেশন কর্মকর্তারা ঠিকই তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন।
দুবাইয়ের শাসকের পরিদর্শনের সময় যারা অফিসে হাজির ছিলেন না, তাদের ভাগ্যে কী ঘটেছে তা জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে