,

ব্রাসেলস পুলিশ ভবনে বোমা বিস্ফোরণ

1303281আন্তর্জাতিক ডেস্ক : বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পুলিশের ক্রিমিনোলজি ইনস্টিটিউটের বাইরে একটি বোমা বিস্ফোরিত হয়েছে। তৎক্ষণাৎ বোমায় কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি। স্থানীয় সময় রোববার রাত আড়াইটায় একটি গাড়িতে পেতে এ বোমা হামলা চালানো হয়। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। প্রশাসনের কর্মকর্তারা বলছেন, এক বা একাধিক সন্দেহভাজন বোমাটির বিস্ফোরণ ঘটিয়েছে। তবে কাউকে তৎক্ষণাৎ শনাক্ত করা যায়নি।

কী কারণে স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানটিতে হামলা চালানো হয়েছে তা তৎক্ষণাৎ নিশ্চিত হওয়া যায়নি। তবে, হামলায় কেউ হতাহত না হলেও গুরুত্বপূর্ণ ক্ষতি হয়েছে বলে জানাচ্ছে সংবাদমাধ্যম। গত মার্চে ব্রাসেলস এয়ারপোর্ট ও নগরীর মেট্রোরেলে কথিত ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হামলায় ৩২ জন নিহত হওয়ার পর থেকে সর্বোচ্চ সতর্কাবস্থানে রয়েছে বেলজিয়ান প্রশাসন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর