,

চার সপ্তাহ মাঠের বাইরে তামিম

tamim-batস্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বাংলাদেশ সফর নিশ্চিত হওয়ার পর থেকে সব শঙ্কা দূর হয় টাইগারদের। বাংলাদেশের ক্রিকেটাঙ্গনের কালো মেঘ দূর হলেও টাইগারদের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল পড়েছেন ইনজুরিতে।

চোটটা পেয়েছেন তামিম শনিবার ফিল্ডিং অনুশীলনের সময়। ইনডোরে ব্যাটিং প্রাকটিসের এক পর্যায়ে তার হাতের আঙ্গুলে বল লাগে। এক্সরেতে ধরা পড়ে আঙুলে চিড়। এতে করে আগামী চার সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যেতে হচ্ছে তামিমকে। তবে শঙ্কা নেই ইংল্যান্ড সিরিজ নিয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

অক্টোবরের শুরুতেই ইংলিশ বধে নামতে হবে টাইগার ক্রিকেটারদের। তার আগে সেপ্টেম্বরের শেষের দিকে হতে পারে আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

সামনের দিনগুলোর আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচি সামনে রেখে প্রস্তুতিও চলছে পুরোদমে। আন্তর্জাতিক সিরিজ যতই কাছাকাছি চলে আসছে অনুশীলনে মনযোগ ততটাই বাড়াচ্ছেন ক্রিকেটাররা।

টাইগারদের অনুশীলনকে আরও বেশি চাঙ্গা করতে আগামী ৩ ও ৬ সেপ্টেম্বর নিজেদের মধ্যে আরও দুটি অনুশীলন ম্যাচ খেলবে প্রাথমিক স্কোয়াডের ক্রিকেটাররা। তাতে থাকতে পারছেন না তামিম।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে