বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ৪শ’ পিস ইয়াবাসহ যুবক আটক

Brahmanbaria PIC_28ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় ৪শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সারোয়ার নামে (২৮) এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। রোববার রাত ৮টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পুনিয়াউট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সারোয়ার কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার কাশেমপুর বড়বাড়ি এলাকার হাকিম মিয়ার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা-সিলেট মহাসড়কের পুনিয়াউট এলাকায় একটি যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশায় অভিযান চালিয়ে সারোয়ারকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ৪শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি আরও জানান, সারোয়ার জেলার আখাউড়া উপজেলার ধরখার থেকে এসব ইয়াবা ট্যাবলেট নিয়ে কিশোরগঞ্জে যাচ্ছিল। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পৃথক আরেকটি অভিযানে ৩১ বোতল ভারতীয় বিয়ার ও ১২ বোতল হুইস্কিসহ মো. পারভেজ মিয়া (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে। রোববার বিকেল ৫টার দিকে জেলার কসবা উপজেলার কুল্লাপাথর উত্তরপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পারভেজ কুল্লাপাথর উত্তরপাড়ার বিল্লাল মিয়ার ছেলে।

 

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত