বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি বছরে তিন লাখ শরণার্থী নিবে জার্মানি

3-million-550x344ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি শরণার্থী আশ্রয়দাতা দেশ জার্মানি চলতি বছরে আরো তিন লাখ শরণার্থী নিবে। জার্মানির শরণার্থী বিষয়ক দপ্তর ফেডারেল অফিস ফর মাইগ্রেশন অ্যান্ড রিফিউজিস (বিএএমএফ)এর প্রধান ফ্রাঙ্ক জুয়েরগেইন জানিয়েছেন, দেশটিতে চলতি বছরে সর্বোচ্চ তিন লাখ শরণার্থীকে আশ্রয় দেয়ার চিন্তা করছেন তারা।
জুয়েরগেন গণমাধ্যমকে বলেন, ‘আমরা চলতি বছরে আড়াই লাখ থেকে তিন লাখ শরণার্থীকে গ্রহণ করতে প্রস্তুত। তবে ধারণার চেয়ে বেশি শরণার্থী জার্মানিতে আসলে দেশ চাপে পড়তে পারে । ২০১৫ সালেও ধারণার চেয়ে কম শরণার্থী জার্মানিতে এসেছিল। এর মধ্যে অনেকেই জার্মানি ছেড়ে অন্যত্র পাড়ি জমান। বর্তমানে জার্মানির শরণার্থী সংখ্যা দশ লাখের বেশি নয়।’
তিনি আরো জানান, জার্মানিতে আসা নতুন শরণার্থীদের কাজের সুযোগ দিতে বেশ কিছুটা সময় লাগতে পারে। তবে শরণার্থীদের ৭০ শতাংশই কর্মক্ষম, ১০ শতাংশের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি রয়েছে, ৪০ শতাংশের কোনও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ না থাকলেও তাদের কাজের অভিজ্ঞতা রয়েছে। তবে সকলেরই সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানান তিনি।

 
সূত্র: ডয়েচে ভেলে

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত