,

১৭ ডিসেম্বর থেকে ফের টানা কর্মসূচি!

BNPদশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ২৬ নভেম্বর থেকে শুক্রবার ছাড়া তিন দফায় ১৫ দিন অবরোধ কর্মসূচি পালন করেছে বিরোধীদলীয় জোট। শুক্রবার সকাল ছয়টায় এই কর্মসূচি শেষ হয়েছে। শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসকে ঘিরে তিন দিনের জন্য টানা কর্মসূচি স্থগিত রেখেছে ১৮ দল। তবে ১৬ ডিসেম্বরের মধ্যে সমঝোতার কোনো লক্ষণ দেখা না গেলে ১৭ ডিসেম্বর থেকে ফের টানা কর্মসূচি দেবে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবিতে আন্দোলনরত বিরোধী জোট। এক্ষেত্রে হরতাল বা অবরোধের কথা ভাবছে তারা।

দুই দলের শীর্ষ পর্যায়ে যে সংলাপ চলছে তাতে ইতিবাচক কোনো সিদ্ধাšত্ম হয়ে গেলে বিরোধী জোট টানা কর্মসূচি থেকে ফিরেও আসতে পারে। তবে সেই সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মনে করেন বিরোধী দলের নেতারা।

গত কয়েক সপ্তাহ ধরে টানা অবরোধ কর্মসূচি পালন করলেও বিরোধী জোটের দাবি এখনো আদায় হয়নি।

বিএনপি রোববার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ডেকেছিল। কিন্তু কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের প্রতিবাদে ওইদিন জামায়াত হরতাল ডেকেছে। এজন্য বিএনপির পূবঘোষিত সমাবেশ না-ও হতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, “আমরা আলোচনার মাধ্যমেই সমাধান চাই। কিন্তু যে আলোচনা চলছে তাতে ইতিবাচক কোনো ফল আসবে বলে আমরা তেমন আশাবাদী হতে পারছি না। তবে নাটকীয় কিছু ঘটলে ঘটতেও পারে।”

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর