ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান অধ্যাপক ড.কামাল উদ্দীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ

1472388128622বিশেষ প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে দ্বিতীয়বারের মতো যোগদান করেছেন ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ১৪(১) ধারা মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনকে এই পদে নিয়োগ প্রদান করেছেন।
উল্লেখ্য, অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত ৬ জুন ২০১২ তারিখে প্রথমবার কোষাধ্যক্ষ হিসেবে নিযুক্ত হয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.আ ম স আরেফিন সিদ্দিক দ্বিতীয়বার বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে যোগদান করায় অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উল্লেখ্য, তিনি নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের (বড়াইল বেপারী বাড়ি) মোঃনুরুল হকের সুযোগ্য সন্তান।

এ জাতীয় আরও খবর

ঢাকায় বৃষ্টি-বজ্রপাত

টিএসসিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের হাতে আটক ২

৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী

‘দুটি কারণে’ শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন: জামায়াত

ধোঁয়াচ্ছন্ন মেট্রো স্টেশন, আতঙ্কে যাত্রীদের ছোটাছুটি

বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৫৩১ মামলা, শীর্ষে ওয়ারী

ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী গঠন

শুরু হলো জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২৬০