বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালে এক সপ্তাহে ১৮২ দুর্ঘটনা

 
আন্তর্জাতিক ডেস্ক :নেপালে ১৮ থেকে ২৫ আগস্ট – এই এক সপ্তাহে ১৮২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ২৩ ব্যক্তি নিহত ও ২২৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪৬ জনের অবস্থা আশঙ্কাজনক।নেপাল পুলিশের প্রকাশ করা সড়ক দুর্ঘটনা বিষয়ক পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

 

aswdertyuio_48688
এতে বলা হয়, এসব দুর্ঘটনায় ৩১৫টি যানবাহন সংশ্লিষ্ট ছিল। এগুলোর মধ্যে সবচাইতে বেশি (১১৪টি) ছিল দু’চাকার গাড়ি অর্থাৎ বাইক ও স্কুটার। এরপরই ছিল কার ও ভ্যান, বাস, ট্যাঙ্কার ও ট্রাক। এছাড়া আটটি এক্কাগাড়ি ও সাইকেল, ছয়টি ট্রাক্টর এবং পাঁচটি তিন চাকার গাড়িও (টেম্পো) দুর্ঘটনা ঘটায়।

পুলিশ বলেছে, বেশিরভাগ দুর্ঘটনার জন্য বেপরোয়া গাড়ি চালানো, অতিরিক্ত গতি ও যান্ত্রিক ত্রুটিই দায়ী। এছাড়া যাত্রীদের ভুলে এবং ওভারটেক করার কারণেও কিছু দুর্ঘটনা ঘটেছে।

পরিসংখ্যানে দেখা যায়, ৪৫ দশমিক ছয় শতাংশ দুর্ঘটনা ঘটেছে দুপুর থেকে সন্ধ্যা ৬টার মধ্যে।