,

শপথের পরপরই অভিবাসী বিতাড়ন শুরু হবে: ট্রাম্প

 

 

আন্তর্জাতিক ডেস্ক :বিজয়ী হলে শপথ নেয়ার পরপরই অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে একটি ট্র্যাকিং ব্যবস্থা (খুঁজে বের করা) চালু করবেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, অপরাধীদের বিতাড়ন শুরু করারও অঙ্গীকার করেন মার্কিন এ ধনকুবের।

trump_48642

শনিবার আইওয়াতে এক নির্বাচনী প্রচারণায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। সেখানে ট্রাম্প অবৈধ অভিবাসী চিহ্নিত করতে তার বিস্তারিত পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি একে ‘আগমন- বহির্গমন’ (এন্ট্রি-এক্সিট) কর্মসূচি হিসেবে উল্লেখ করেন। এ কর্মসূচির আওতায় যারা ভিসার মেয়াদ চলে যাওয়ার পরও যুক্তরাষ্ট্রে বসবাস করবেন তাদের খুঁজে বের করা হবে।

অবৈধ অভিবাসীদের সুবিধা নেয়ার সুযোগ বন্ধ করার অঙ্গীকার করে ট্রাম্প মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত বরাবর একটি দেয়াল তুলে দিতে তার সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

ট্রাম্প বলেন, ‘আমি একটি সুবিশাল সীমান্ত দেয়াল নির্মাণ, দেশব্যাপী ই-ভেরিফাই ইনস্টিটউট প্রতিষ্ঠা, অবৈধ অভিবাসীদের বিভিন্ন সুযোগ সুবিধা নেয়া বন্ধ, আর যারা তাদের ভিসার মেয়াদের বাইরে এদেশে বসবাস করছে, তাদের খুঁজে বের করতে এক্সিট-এন্ট্রি সিস্টেম চালু করতে যাচ্ছি।’

তিনি বলেন, ‘আমরা যদি ভিসার মেয়াদ না বাড়াই, তাহলে আমাদের সীমান্ত খোলা আছে- আপনাদের চলে যেতে হবে, আর এটি খুবই সাধারণ ব্যাপার।’

ট্রাম্পের প্রাথমিক নির্বাচনী প্রচারণায় অভিবাসনই হলো মূল বিষয়। এর আগে তিনি যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী এক কোটি ১০ লাখ লোককে বিতাড়িত করার কথা বলেছিলেন। চলতি সপ্তাহের শুরুতে তিনি তার অভিবাসন পরিকল্পনা নরম করার ইঙ্গিত দিয়ে বলেছিন, কেবল অপরাধীদের যুক্তরাষ্ট্র ছাড়তে হবে। কিন্তু আইওয়ায় দেয়া তার এ বক্তব্যের মাধ্যমে তিনি আবার আগের অবস্থানে ফিরে গেছেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর