৫ মিনিটে ট্রাম্পের ফিটনেস সার্টিফিকেট!
আন্তর্জাতিক ডেস্ক : ডোনাল্ড ট্রাম্পের ফিটনেস সার্টিফিকেট লেখা হয় মাত্র ৫ মিনিটে! ট্রাম্পের ব্যক্তিগত এক চিকিৎসক এ সার্টিফিকেটে তাকে সুস্বাস্থ্যের অধিকারী হিসেবে উল্লেখ করেছেন।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রক্ষণশীল রিপাবলিকান পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডোনাল্ড ট্রাম্প। তার বয়স ৭০ বছর। তিনি দাবি করেন, আমি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ এবং প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালনের জন্য পুরোপুরি যোগ্য।

ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডেমোক্রেটিক পার্টির হিলারি ক্লিনটনকে শারীরিকভাবে ‘অযোগ্য’ উল্লেখ করে কয়েকবার আক্রমণ করেছেন। তার মতে, প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালনের যোগ্যতা হিলারির নেই।
ট্রাম্পের ব্যক্তিগত চিকিৎসক হ্যারল্ড বোর্নস্টেইন এবার এমন এক তথ্য দিলেন, যা নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। এনবিসি নিউজকে চিকিৎসক বোর্নস্টেইন জানিয়েছেন, দ্রুততার কারণে এমন কিছু শব্দ উল্লেখ করা হয়নি, যা দিয়ে সঠিক বিষয়টি বোঝানো যায়।
দুই সপ্তাহ আগে ট্রাম্পের ফিটনেস সার্টিফিকেট দেন বোর্নস্টেইন। কিন্তু তাতে ট্রাম্পের চিন্তাভাবনারই প্রতিফলন ঘটে। তিনি যেভাবে পছন্দ করে, সে শব্দগুলো পছন্দ করেন, ঠিক তেমন করে ফিটনেস সার্টিফিকেট দিয়েছেন চিকিৎসক বোর্নস্টেইন। তাও মাত্র পাঁচ মিনিটে।
এদিকে হিলারির বয়স এখন ৬৮ বছর, ট্রাম্পের চেয়ে দুই বছরের ছোট। ২০১৫ সালে হিলারির ব্যক্তিগত চিকিৎসক লিসা বারডাক তার ফিটনেস রিপোর্টে বলেন, প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালনে যোগ্য হিলারি।
উল্লেখ্য, ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হবে। ভোটার সমর্থন জরিপে ট্রাম্পের চেয়ে স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন হিলারি। তবে শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়, তা-ই দেখার বিষয়।











