,

সরাইলে পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

panite_dube_mittu_sarabangla241স্টাফ রিপোর্টার সরাইল : সরাইলে বাড়ির পাশে খেলতে গিয়ে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু হয়েছে।রবিবার সকালে উপজেলার পানিশ্বর ইউনিয়নের ষোলাবাড়ি গ্রামে মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে। নিহত শিশুদের পিতা মাতা বারবার মূর্ছা যাচ্ছেন। জেলা প্রশাসক তাদেরকে আর্থিক সহায়তার ঘোষনা দিয়েছেন। প্রত্যক্ষদর্শী গ্রামবাসী ও চেয়ারম্যান অফিস সূত্র জানায়, ষোলাবাড়ি গ্রামের নিধনের বাড়ির মোঃ কামাল মিয়ার শিশু পুত্র মোঃ এমরান  মিয়া (০৫),  কন্যা শিশু মোছাঃ সাবিনা বেগম (০৪) ও কামাল মিয়ার ভাগিনা জোর আলীর শিশু পুত্র আমান উল্লাহ (০৪)। তারা তিন শিশু সকাল ১০টার দিকে বাড়ির পাশের পানিযুক্ত খালি জমিতে খেলতে থাকে। গত শনিবার রাতে ও রবিবার (২৮/৮/১৬) ভোর বেলার বৃষ্টিতে জমির পানি অনেক বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধির বিষয়টি শিশুরা বুঝতে পারেনি। জমি সংলগ্ন খালকে জমি মনে করে শিশুরা ওই খালে পড়ে গেলে আর উঠতে পারেনি। এক সময় তিন শিশুরই মৃত্যু ঘটে। বাড়ি না ফেরায় সকাল ১১টার পর মা বাবা শিশুদের খোঁজতে থাকেন। হঠাৎ ওই খালে তারা ভাসমান এক শিশুর লাশ দেখতে পান। এ লাশ উদ্ধারের পর লোকজন পানিতে নেমে অপর দু্ই শিশুর লাশ উদ্ধার করেন। মূহুর্তের মধ্যে তরতাজা ৩ শিশুর সলিল সমাধিতে শোক নেমে আসে গোটা গ্রামে। শিশু সন্তানদের অকাল মৃত্যু কোন ভাবেই মেনে নিতে পারছেন না পিতা মাতা ও স্বজনরা। চিৎকার করে বারবার মূর্ছা যাচ্ছন পিতা মাতা। সংশ্লিষ্ঠ ইউপি চেয়ারম্যান মোঃ দীন ইসলাম বলেন, প্রশাসনের উচ্চ পর্যায়ে কথা বলে নিহত ৩ শিশুর লাশ দাফন করার অনুমতি দিয়েছি। জেলা প্রশাসক প্রত্যেক শিশুর পরিবারকে আপাতত ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়ার ঘোষনা দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর