,

প্যারাগুয়েতে বিদ্রোহীদের হামলায় আট সেনা নিহত

photo-1472375163আন্তর্জাতিক ডেস্ক : প্যারাগুয়েতে রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণ এবং গুলিবর্ষণে আট সেনা নিহত হয়েছে। এই হামলার জন্য বিদ্রোহী গোষ্ঠী প্যারাগুয়ান পিপলস আর্মিকে (ইপিপি) দায়ী করছে সরকার।

বার্তা সংস্থা এএফপি জানায়, স্থানীয় সময় গতকাল শনিবার প্যারাগুয়ের রাজধানী অসুসিয়ন থেকে ৫০০ কিলোমিটার দূরবর্তী প্রত্যন্ত গ্রাম আরোয়িতোতে ওই হামলার ঘটনা ঘটে।

প্যারাগুয়ের স্বরাষ্ট্রমন্ত্রী ফ্রান্সিকো দো ভার্গাস বিবিসিকে বলেন, সেনাবাহিনীর একটি নিয়মিত টহলের ওপর বিদ্রোহীরা হামলা চালায়। হামলাকারীরা রাস্তায় পুঁতে রাখা বোমার বিস্ফোরণ ঘটায় এবং সেনাদের ওপর গুলিবর্ষণ করে।

টহল সেনাদের ওপর হামলাকারীরা বিদ্রোহী সংগঠন ইপিপির সদস্য বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ধারণা করা হয়, মার্কসপন্থী ইপিপি বিদ্রোহীদের সদস্য সংখ্যা ৫০ থেকে ১৫০ জন।

২০০৮ সাল থেকে প্যারাগুয়ের উত্তরাঞ্চলে কার্যক্রম চালিয়ে আসছে ইপিপি। এখনো পর্যন্ত ৫০ ব্যক্তির মৃত্যুর জন্য এই বিদ্রোহীদের দায়ী করা হয়।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর