বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ভারত থেকে নদীর ন্যায্য পানি পাওয়া উচিত বাংলাদেশের’

Tathagata-Royনিউজ ডেস্ক : বাংলাদেশের সঙ্গে নদীর পানি বন্টন বিষয়ে ভারতের নীতি নিয়ে প্রশ্ন তুললেন দেশটির অঙ্গরাজ্য ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়।

শুক্রবার ত্রিপুরার রাজধানী আগরতলায় অনুষ্ঠিত ‘ক্রস বর্ডার টেররিজম ইন বাংলাদেশ: ইমপ্লিকেশনস ফর ইন্ডিয়া’র বর্ডার স্টেটস’ শিরোনামে এক কনক্লেভে উপস্থিত হয়ে ভারত থেকে বাংলাদেশের নদীর ন্যায্য পানি পাওনা উচিত বলে মনে করেন তথাগত রায়।

রাজ্যপাল বলেন ‘পানির ওপর নদীর নিম্ন তীরবর্তী রাষ্ট্রের অধিকার অস্বীকার করা যায় না। আন্তার্জাতিক নদীগুলি দুটি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয় সেক্ষেত্রে যে রাষ্ট্র নদীর নিচের দিকে অবস্থান করে সেটিকেই নিম্ন তীরবর্তী দেশ বলে। এখন এই নিম্ন তীরবর্তী দেশের পানির ওপরে সম্পূর্ণ অধিকার আছে, এটা কখনও অস্বীকার করা যায় না। পাকিস্তানের সঙ্গে নদীর পানি বন্টনের ক্ষেত্রে ভারতও তা অস্বীকার করেনি, এমনকি সম্পর্ক খারাপ হওয়া সত্ত্বেও পাকিস্তানকে চেনাব, ঝিলাম, রাভি, বীস ও সাতলেজ-এই পাঁচটি নদীর পানি বন্টন বন্ধ করেনি ভারত’।

রাজ্যপাল বলেন ‘১৯৬৫, ১৯৭১ ও ১৯৯৯ সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পরও দুই দেশের চুক্তি অনুযায়ী ভারত যদি পাকিস্তানকে পানি বন্টন করতে পারে তবে বন্ধুপ্রতিম রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে হবে না কেন। তাই বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতি ঘটাতে এবং তারাও যাতে ন্যায্য পরিমান পানি পায় সেটা দেখা উচিত’। শিগগির এই যন্ত্রণাদায়ক মুহুর্তের অবসান হওয়া প্রয়োজন বলেও মনে করেন ত্রিপুরার রাজ্যপাল।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ