বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শহরের প্রধান খাল এখন সময় ব্যবধানে শুধুই ডাষ্টবিন

Brahmanbaria Khal pic 227-08-2016বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া শহরের ফকিরা পুলে ব্রিজের কাছে এসে দাড়ালে দেখতে পাওয়া যায় কিভাবে শহরের প্রাণকেন্দ্রের মধ্যে দিয়ে প্রবাহমান ঐতিহ্যবাহী একটা চলন্ত শহর খাল কে তিলে তিলে জোর দখল ও ব্যবহারের অনুপযোগি করে তুলা হয়েছে। খালটি শহরের মাঝ খান দিয়ে বয়ে চলেছে এবং শহরে প্রাণ কেন্দ্রে অবস্থিত। যা তিতাস নদী থেকে টানবাজার দিয়ে ঘোড়াপট্রি হয়ে কাজী পাড়ার ভিতর দিয়ে বয়ে গিয়ে গোর্কণ ঘাটে তিতাস নদীতে মিশেছে।ব্রাহ্মণবাড়িয়া শহরের উপর দিয়ে বয়ে চলা আকাঁ-বাকা এ খালটি শহরের সৌন্দর্য বর্ধণের অন্যতম উৎস ছিল এক সময়। কিন্তু বর্তমানে অযতœ ও অবহেলায় এ খালটি আবর্জনার স্তুপে পরিনত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার পৌর সভার সাবেক মেয়র কচি মোল্লা সময় ৬.৮৬ কোটি টাকার বিনিময়ে ৪.৮১ কিলোমিটার এলাকা জুড়ে এই খালের সৌন্দর্য বর্ধণের কাজ করা হয়। শহরের সৌন্দর্য বাড়ানো আর নাগরিক সুবিধা তো দূরের কথা এখন তা শহরের লোকজন ডাস্টবিন হিসেবে ব্যবহার করছে। এই শহরের অনুমানিক ৭০ হাজার পরিবারের ব্যবহৃত আবর্জনা অনেকাংশ ফেলা হয় এই খালে। যা পরিবেশের জন্য বিরাট হুমকি হয়ে দাড়িয়েছে। ভরা বর্ষা মৌসুমে যখন দেশের অনেক শহর কেন্দ্রিক খাল গুলো মাল বোঝাই নৌকার পানির থৈ থৈ শব্দ আর ইঞ্জিনের আওয়াজে খালের পাশে থাকা সাধারন মানুষের ঘুম ভাঙ্গে আর ঠিক এই মৌসুমে ব্রাহ্মণবাড়ীয়া শহর খালটি অবস্থা দেখলে মনে হয় এই যেন শহরের ময়লা আর্বজনা ফেলার নিরাপদ স্থান হিসেবে কোন এক মহল তা তৈরী করে রেখেছে। খালের পাশে অনেকেই নিজের সুবিধা মত ছোট-বড় বিল্ডিং করে খালের জায়গা দখল করে রেখেছে। সত্যি দখলের এই মহাৎসব দেখার যেন কেউ নেই।পৈরতলা বিজ্রের অনেকটা অংশে খালের জায়গা অবৈধ ভাবে দখল করে স্থায়ী ইমারত তৈরী করা হয়েছে। মধ্যপাড়া অংশে সেলিম মিয়া নামক চাল ব্যবসায়ী খালের অনেকাংশ জায়গা দখল করেই তিনতলা বিল্ডিং করে জায়গা স্থায়ী ভাবে বসবাস করছে। এভাবে খালের পাশে থাকা অনেক লোকজন যার যার সুবিধা মত খালের জায়গা অবৈধ ভাবে দখল করে রেখেছে। কথা হয় নাসির নামে কাজীপাড়া অংশে খালের পাশে এক বাড়িওয়ালা সাথে। তিনি আমাদের জানান, আসলে খালটি যে এভাবে যে যার মত জোর দখল করে ফেলবে তা আমরা কখনো চিন্তা করিনি। আগে খাল দিয়ে সারাদিন পণ্য বোঝাই মাল নিয়ে নৌকা যেত, দিনের বেলা প্রায় সময়ই বিয়ে বর যাত্রী নৌকা দিয়ে মাইকে গান বাজিয়ে যেত।আমরা সে দৃশ্য দেখার জন্য ঘর থেকে দৌড়ে বের হয়ে আসতাম। এখন এই সব কথা শুধুই গল্পে পরিণত হয়েছে। হোটেল -রেস্তোরার অনেক বর্জ্য ময়লা সারাদিন জমিয়ে রেখে রাতের আধারে রিস্কা-ভ্যান গাড়ি দিয়ে এনে ফেলা হয় এই খালে। আসলে দেখার কেউ নেই বললেই চলে এই অরাজগতার। এ ব্যাপারে কাজীপাড়া, মধ্যপাড়া এলাকার লোকজনের সাথে কথা বললে তারা জানান,কিছু স্বার্থনেশী মানুষের জন্য খালের আজ এ অচল অবস্থা । এ খাল বড়াট হয়ে গেলে তাদের স্বার্থ হাসিল হবে। তাই তারা এ খাল সংস্কার করে শহরের সৌন্দর্য রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উদ্ধর্তন মহলের সহযোগিতা কামনা করছে না। এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া খাল রক্ষা কমিটির সাধারন সম্পাদক গোলাম মোস্তফা রাফি আমাদেরকে জানান এই খালটি রক্ষার জন্য আন্দোলনে আমাদের একটি শ্লোগান ছিল“ আগে খাল খনন পরে উন্নয়ন“ আমরা শহরের র্বিভিন্ন শ্রেনীর পেশা জীবি ও ব্যবস্থায়ী দের নিয়ে খাল রক্ষায় কঠোর আন্দোলনের মুখে তৎ কালীন পৌর কতৃপক্ষ আমাদের দাবি মেনে নিয়ে ছিল। পরবর্তীতে আমলা তান্ত্রিক জটিলতায় আমরা আন্দোলনের সুফল পাইনি। আমাদের খাল রক্ষা আন্দোলন এখনো অব্যাহত আছে এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া পৌর মেয়র মিসেস নায়ার কবির সাথে কথা বললে তিনি বলেন শহর প্রধান খালটি যে কোন মূল্যে অবৈধ জোর দখল থেকে রক্ষা করব এবং ময়লা আর্বজনা যেন কেহ না ফেলতে পারে তার জন্য আইনানুক প্রয়োজনীয় ব্যবস্থা নিব। আমি মন্ত্রালয় থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্ধ এনে খালটি খনন ও সংস্কার করে ব্রাহ্মণবাড়িয়া বাসির শহর সৌন্দর্য রক্ষায় সর্ব্বোচ্চ চেষ্টা করব এই ক্ষেত্রে আপনাদের ও বাহ্মণবাড়িয়া বাসির সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি।

Brahmanbaria Khal pic 1 27-08-2016

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ